Contents সূরা নিসা ১৪৯ প্রদক্ষিণ করিলেন । তিনি হস্তস্থিত একটি বক্র লাঠি দ্বারা উহার বিশেষ স্তম্ভকে স্পর্শ করিতেছিলেন। কা'বা প্রদক্ষিণ শেষে তিনি হযরত উসমান ইব্ন তালহাকে ডাকাইয়া আনিলেন এবং তাঁহার নিকট হইতে কাবার চাবি গ্রহণ করত উহার দরওয়াযা খুলিয়া উহাতে প্রবেশ করিলেন। সেখানে কাষ্ঠ নির্মিত কবুতরের মূর্তি পাইয়া তিনি নিজ হস্তে উহা ভাঙ্গিলেন এবং বাহিরে নিক্ষেপ করিলেন। অতঃপর কা'বার দ্বারে থামিলেন। লোকজন তাহার জন্যে মসজিদুল হারামে অপেক্ষারত ছিল। ইব্ন ইসহাক বলেন, আমার নিকট জনৈক বিজ্ঞ ব্যক্তি বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) পবিত্র কাবার দ্বারপ্রান্তে দাড়াইয়া বলিয়াছিলেন, আল্লাহ ভিন্ন . অন্য কোন মা'‘বুদ নাই । তিনি এক, তাহার কোন শরীক নাই । তিনি স্বীয় প্রতিশ্রুতি বাস্তবায়িত করিয়াছেন, স্বীয় দাস [মুহাম্মাদ (সা)]-কে সাহায্য করিয়াছেন এবং একাই শত্র-বাহিনীসমূহকে পরাজিত ও পর্যুদস্ত করিয়াছেন। হে লোক সকল! জাহিলী যুগের সকল কুপ্রথা এবং হত্যা ও সম্পদের ক্ষতিপূরণের দাবি আমার এই দুই পায়ের নীচ দলিত হইল ৷ তবে বায়তুল্লাহ শরীফের প্রতি সম্মান প্রদর্শনের রীতি এবং হজ্জযাত্রীকে পানিপান করাইবার রীতি অটুট থাকিবে। ইব্ন ইসহাক (র) রাসূলুল্লাহ (সা) কর্তৃক এই দিনে প্রদত্ত বক্তৃতার মধ্যে উপরোক্ত হাদীসের অবশিষ্টাংশও উল্লেখ করিয়াছেন। উহাতে তিনি বর্ণনা করিয়াছেন ৪ অতঃপর রাসূলুল্লাহ (সা) মসজিদুল হারামে উপবেশন করিলেন। এই অবস্থায় হযরত আলী (রা) দণ্ডায়মান হইলেন রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র হস্তে তখন কা'বা শরীফের চাবি । হযরত আলী (রা) বলিলেন, হে আল্লাহর রাসূল! হাজীদিগকে পানিপান করাইবার সুযোগের সঙ্গে কাবা শরীফের চাবি সংরক্ষণের দায়িত্বও আমাদিগকে প্রদান করুন। রাসূলুল্লাহ (সা) বলিলেন, উসমান ইব্ন তালহা কোথায়? তাহাকে ডাকিয়া আনা হইলে তিনি তাহাকে বলিলেন, হে উসমান! তোমার চাবি গ্রহণ করো । আজিকার দিন বিশ্বাস রক্ষা করিবার ও সদাচার করিবার দিন। ইব্ন জারীর (র).....ইব্ন জুরাইজ (র) হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা করেন ৪ এই আয়াত হযরত উসমান ইব্ন তালহা (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে। হযরত রাসূল করীম (সা) মন্ধা বিজয়ের দিনে তাহার নিকট হইতে কা'বা শরীফের চাবি গ্রহণ করিয়া উহার মধ্যে প্রবেশ করছেন: হা হরে রহহ বহর ছয় (তং আয়াত এ তকহজেন £ Lal Al idl POEL EOE ET অতঃপর তিনি হযরত উসমানকে ডাকিয়া তাহার নিকট উক্ত চাবি প্রত্যর্পণ করিলেন। হযরত উমর ফারূক (রা) বলেন £ঃ আমার মাতাপিতা রাসূলুল্লাহ (সা)-এর জন্যে উৎসগী্কৃত হউক! তিনি কা'বা হইতে বাহির হইয়া আসিবার সময়ে এই আয়াত তিলাওয়াত করিতেছিলেন ৪ lal ll Aad 35 Sl Sl ইতিপূর্বে আমি তাহাকে এই আয়াত পড়িতে শুনি নাই । ইব্ন জারীর (র)......যুহরী (র) হইতে বর্ণনা করেন ৪ নবী করীম (সা) হযরত উসমান ইব্ন তালহার নিকট কাবার চাবি প্রত্যর্পণ করিয়া সকলকে আদেশ দিয়াছিলেন £ তোমরা তাহাকে সহযোগিতা প্রদান করিও ।
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।