তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৪৪ তাফসীরে ইব্ন কাছীর __ এই আয়াতের অর্থ এই যে, তাহাদের কেহ মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান আনিয়াছে, আবার কেহ তাহার উপর ঈমান আনে নাই । যাহারা মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান আনে নাই, তাহারা তাহাদের পূর্ববর্তী কাফিরদের তুলনায় সত্য ধর্ম ও উহার বাহক মুহাম্মদ (সা)-এর প্রতি অধিকতর বিদ্বেষী । আর এই কারণেই তাহাদিগকে সতর্ক করিতে আল্লাহ তা'আলা কঠোর শাস্তির কথা উল্লেখ করিয়া বলেন $ re i অর্থাৎ তাহাদের সত্য বিদ্বেষ এবং আল্লাহ্‌র কিতাবসমূহ ও তাহার রাসূলগণের বিরোধিতার শাস্তির জন্যে জাহান্নামই যথেষ্ট । 224,44 2 or? “ি PAIIL SLB IG LLB BIL CHUA ds Co) e NZ, £2 2 AACR AATEC ER £51 27! OEE BE HE 4h Galli ons br IW ECU oat 5 AEE EE 2 Ar WAN AI Cr IES CECI SS SE SAL Fal EELS (০১) OSE SE ELS SE AIH CGY ES Gt ৫৬. “যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, অগ্নি তাহাদিগকে শীঘ্রই দগ্ধ করিবে । যখনই তাহাদের চর্ম ভস্মীভূত হইবে, তখনই উহার স্থলে নূতন চর্ম সৃষ্টি করিব যাহাতে তাহারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ্‌ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।” ৫৭. “যাহারা ঈমান আনে ও নেককাজ করে, শীঘ্বই তাহাদিগকে সেই জান্নাতে দাখিল করিব যাহার পাদদেশে নদী প্রবাহিত । সেখানে তাহারা চিরস্থায়ী হইবে । সেখানে তাহাদের জন্যে পবিত্র সঙ্গী থাকিবে এবং তাহাদিগকে স্থায়ী সি্ধ ছায়ায় দাখিল করিব ।” তাফসীর ৪ কিয়ামতের দিনে যে পাপের কারণে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দহন করিবেন, আয়াতে তাহা বর্ণনা করিতেছেন। তিনি বলিতেছেন, যাহারা আল্লাহ্‌র নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করিয়াছে এবং তাহার রাসূলদিগকে গ্রহণে বিমুখ রহিয়াছে, আমি তাহাদিগকে জাহান্নামে প্রবেশ করাইব। অতঃপর তিনি তাহাদের শাস্তির স্থায়িত্ব বর্ণনা প্রসঙ্গে বলিতেছেন, যখনই তাহাদের গায়ের চামড়া পুড়িয়া খতম হইয়া যাইবে, তখনই উহার পরিবর্তে তাহাদের গায়ে নূতন চামড়া সৃষ্টি করিব যাহাতে তাহারা বারংবার আযাবের স্বাদ পাইতে পারে। ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ জাহান্নামে কাফিরদের চামড়া পুড়িয়া শেষ হইবার-পর তদস্থলে কাগজের ন্যায় সাদা নূতন চামড়া দেওয়া হইবে। ইব্‌ন আবূ হাতিম (র)......হাসান (রা) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন ঃ জাহান্নামে প্রতিদিন কাফিরদের চামড়া পুড়িয়া শেষ হইয়া যাইবে । দৈনিক সত্তর হাজারবার চামড়া পোড়ানো হইবে।

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।