Contents সূরা নিসা ১৩৩ এবং কোন ইচ্ছুক ব্যক্তিকে বাদ দেই নাই । সবই করিয়াছি। তিনি বলিলেন ঃ তুমি কি সাক্ষ্য দাও না যে, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই এবং মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল ? তিনি তিনবার উক্ত প্রশ্ন করিলেন । লোকটি তিনবার উত্তর দিল, হ্যা । তিনি বলিলেন £ তোমার এই সাক্ষ্যই উপরিউক্ত সকল পাপকার্যের উপর জয়ী হইবে। একাদশ হাদীস ইমাম আহমদ (র)......হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন $ ‘একদা হযরত আবু হুরায়রা (রা) হযরত যমযম ইব্ন জুশ ইয়ামানীকে বলিলেন, হে ইয়ামানী ! কাহাকেও বলিও না যে, আল্লাহ তোমাকে মাফ করিবেন না অথবা আল্লাহ তোমাকে কোনদিন বেহেশতে দাখিল করিবেন না । যমযম বলিলেন, হে আবু হুরায়রা! আমরা রাগের মাথায় ভাই ভাইকে অথবা বন্ধু বন্ধুকে এইরূপ কথা তো বলিয়া থাকি । তিনি বলিলেন, না, উহা বলিও না। আমি রাসূলুল্লাহ (স)-কে বলিতে শুনিয়াছি £ বনী ইসরাঈল গোত্রের দুইটি লোক ছিল। তাহাদের একজন ইবাদত- বন্দেগীতে কঠোর পরিশ্রমী ও সাধনাকারী ছিল, অন্যজন পাপাচারী ছিল। তাহাদের উভয়ের মধ্যে বন্ধুত্ব ছিল। প্রথমোক্ত লোকটি শেষোক্ত লোকটিকে সর্বদা পাপকার্যে লিপ্ত দেখিত । সে তাহাকে বলিত, ওহে বন্ধু! তুমি পাপকার্য করিও না। শেষোক্তজন বলিত, আল্লাহর দোহাই! আমার কথা তোমাকে ভাবিতে হইবে না। তুমি কি আমার পাহারাদার হইয়া প্রেরিত হইয়াছ ? অতঃপর একদিন প্রথমোক্তজন শেষোক্তজনকে একটি গুনাহ করিতে দেখিল । উহা ছিল তাহার দৃষ্টিতে বড় গুনাহ। সে তাহাকে বলিল, তোমার কপাল পুড়িয়াছে, তুমি পাপকার্য করিও না।’ শেষোক্তজন বলিল, আল্লাহর দোহাই! আমার কথা তোমাকে ভাবিতে হইবে না। তুমি কি আমার পাহারাদার হইয়াছ ? আবেদ লোকটি বলিল, আল্লাহর কসম! তিনি তোমাকে ক্ষমা করিবেন না, অথবা কোনদিন বেহেশতে দাখিল করিবেন না । অতঃপর আল্লাহ্ তাহাদের নিকট একজন ফেরেশতা পাঠাইলেন ৷ তিনি তাহাদের জান লইয়া গেলেন । তাহারা উভয়ে আল্লাহর দরবারে একত্রে উপস্থিত হইল । পাপী ব্যক্তিকে আল্লাহ বলিলেন, যাও, আমার রহমতে বেহেশতে প্রবেশ করো । আবেদ ব্যক্তিকে বলিলেন, তুমি কি গায়েবী খবর জানিতে ? আমার হস্তে সংরক্ষিত বিষয়ে তোমার কি কোন ক্ষমতা ছিল ? হে ফেরেশতাগণ! তোমরা ইহাকে দোযখে লইয়া যাও । রাসূল (সা) বলেন, যে আল্লাহর হাতে আবুল কাসিম মুহাম্মদের প্রাণ রহিয়াছে, তাহার শপথ! সে ব্যক্তি এইরূপ কথা মুখে উচ্চারণ করিয়াছিল, যাহা তাহার দুনিয়া ও আখিরাত সব ধ্বংস করিয়া দিল। ইমাম আবূ দাউদও উপরোল্লেখিত রাবী ইকরিমা হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। দ্বাদশ হাদীস তাবারানী (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ আল্লাহ তা'আলা বলেন, যে ব্যক্তি বিশ্বাস করিয়াছে যে, আমি আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবার ক্ষমতার অধিকারী, তাহাকে আমি মাফ করিয়া দিব এবং ইহাতে আমি কাহারও পরোয়া করিব না। সে আমার সহিত কোন কিছুকে শরীক না করিলেই কেবল তাহার প্রতি আমার এই ক্ষমা অবারিত থাকিবে ।
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।