তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ১৩১ না করা অবস্থায় ইন্তিকাল করিবে, সে জান্নাতে প্রবেশ করিবে । আমি বলিলাম, হে জিবরাঈল! সে যদি চুরি এবং ব্যভিচার করে তথাপি? তিনি বলিলেন, হ্যা! আমি বলিলাম, সে যদি চুরি এবং ব্যভিচার করে তথাপি ? তিনি বলিলেন, হ্যা, এমন কি সে যদি মদ্যপান করে তথাপি । ষষ্ঠ হাদীস প্রথম সনদ £ আবদ ইবন হুমায়দ (র)......হযরত জাবির (রা) হইতে বর্ণনা করেন $ একদা জনৈক ব্যক্তি আল্লাহ্র রাসূল (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্র রাসূল! জান্নাতে প্রবেশ এবং জাহান্নামে প্রবেশকে অবশ্যম্ভাবী করিয়া দিবার মত ক্ষমতার অধিকারী আমল দুইটি কি কি ? তিনি বলিলেন ৪ যে ব্যক্তি আল্লাহ্র সহিত কোন কিছুকে শরীক না করা অবস্থায় মরিবে, তাহার জন্যে জান্নাতে প্রবেশ অবশ্যম্ভাবী । আর যে ব্যক্তি আল্লাহ্‌র উল্লেখিত হাদীসটি এখানে অসম্পূর্ণরূপে বর্ণিত হইল । হাদীস সংকলক আবদ ইবৃন হুমায়দ (র) তাহার সংকলিত ‘মুসনাদ’ গ্রন্থে উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। তিনি হাদীসের অবশিষ্টাংশ সহ সম্পূর্ণ হাদীস উহাতে উল্লেখ করিয়াছেন। উক্ত হাদীস উপরিউক্ত সনদে একমাত্র তিনিই বর্ণনা করিয়াছেন। দ্বিতীয় সনদ ৪ ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন ৪ আল্লাহ্র কোন বান্দা আল্লাহ্‌র সহিত কোন কিছুকে শরীক না করা অবস্থায় মরিয়া গেলে তাহার জন্যে নিশ্চিতভাবে জান্নাত হালাল হইয়া যাইবে আল্লাহ চাহিলে তাহাকে শাস্তি দিবেন, আর চাহিলে তাহাকে ক্ষমা করিয়া দিবেন। তৃতীয় সনদ ঃ ইব্‌ন আবূ হাতিম (র).......হযরত জাবির (রা) হইতে ‘মুসনাদ' গ্রন্থে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে পাক (সা) বলিয়াছেন ঃ পর্দা না পড়িয়া যাওয়া পর্যন্ত বান্দার প্রতি আল্লাহ্‌র ক্ষমা অব্যাহত থাকে । তিনি জিজ্ঞাসিত হইলেন, হে আল্লাহ্‌র নবী! সেই পর্দা কি? তিনি উত্তরে বলিলেন $ আল্লাহ্র সহিত কোন কিছুকে শরীক করা । কোন ব্যক্তি আল্লাহ্র সহিত হইতে ক্ষমাপ্রাপ্তি হালাল হইয়া যাইবে । তিনি ইচ্ছা করিলে তাহাকে শাস্তি দিবেন এবং ইচ্ছা করিলে তাহাকে ক্ষমা করিয়া দিবেন । অতঃপর রাসূলে পাক (সা) কালামে পাকের এই আয়াত তিলাওয়াত করিলেন ৪ se 20+ Fd Ed oe 2 ত ৪ ললে - “o£ oo 2 Lo > ৮ % . Ed Ed Tr t+ 7 Ed Ed সপ্তম হাদীস ইমাম আহমদ (র)......হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন $ যে ব্যক্তি আল্লাহ্‌র সহিত কোন কিছুকে শরীক না করা অবস্থায় মারা যায়, সে জান্নাতে প্রবেশ করিবে। উক্ত হাদীস উপরিউক্ত সনদে একমাত্র ইমাম আহমদই বৰ্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।