তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৩০ তাফসীরে ইব্ন কাছীর -. ছাড়া-- এই বলিয়া তিনি ডানদিকে, সম্মুখে এবং বামদিকে অঞ্জলি বাড়াইয়া দিয়া ইঙ্গিত করিলেন। অতঃপর আমরা পথ চলিতে লাগিলাম। এক সময়ে নবী করীম (সা) বলিলেন £ হে আবু যর! যে অবস্থায় আছ, তোমার নিকট আমি ফিরিয়া না আসা পর্যন্ত সেই অবস্থায় থাক। নবী করীম (সা) হাঁটিতে হাঁটিতে আমার নিকট হইতে আড়ালে চলিয়া গেলেন । এই সময়ে আমি একটি আওয়াজ শুনিতে পাইলাম । ভাবিলাম, সম্ভবত নবী করীম (সা) শক্রু কর্তৃক আক্রান্ত হইয়াছেন ভাবিলাম, তাহার কাছে যাই । কিন্তু পরক্ষণেই আমার প্রতি তাহার এই নির্দেশ মনে পড়িল, তোমার নিকট আমি ফিরিয়া না আসা পর্যন্ত এ স্থান ত্যাগ করিও না। আমি অপেক্ষা করিতে লাগিলাম। এক সময়ে তিনি ফিরিয়া আসিলেন। আমি যে আওয়াজ শুনিয়াছিলাম, তাহার কথা নবী করীম (সা)-কে জানাইলাম । তিনি বলিলেন $ যাহার আওয়ায শুনিয়াছ, তিনি হইতেছেন হযরত জিবরাঈল (আ)। আমার নিকট আসিয়া তিনি বলিলেন, আপনার উম্মতের মধ্য হইতে যে ব্যক্তি আল্লাহ্র সহিত কাহাকেও শরীক না করা অবস্থায় ইন্তিকাল করিবে, সে ব্যক্তি জান্নাতে দাখিল হইবে । আমি নিবেদন করিলাম, ‘যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে, তথাপি ? নবী করীম (সা) বলিলেন ঃ যদি সে ব্যভিচার এবং চুরি করে, তথাপি । ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) রাবী আ‘মাশ হইতে উপরিউক্ত সনদে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র)......হযরত আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবূ যর (রা) বলেন ৪ একদা আমি রাত্রিতে বাহিরে গিয়া দেখি, রাসুলুল্লাহ (সা) একাকী হাটিয়া যাইতেছেন। ভাবিলাম, তাহার সঙ্গে কেহ থাকুক ইহা তিনি পসন্দ করিতেছেন না। আমি তাহার নিকট হইতে দূরে থাকিয়া জ্যোৎস্নার মধ্যে হাটিতে লাগিলাম। আমার প্রতি তাহার দৃষ্টি পতিত হওয়ায় তিনি জিজ্ঞাসা করিলেন ঃ তুমি কে ? আমি নিবেদন করিলাম, আমি আবূ যর । আপনার জন্যে কুরবান হইতে আল্লাহ আমাকে তাওফীক দিন। তিনি বলিলেন £ ওহে আবূ যর! এদিকে আস । আমি তাহার সহিত কিছুক্ষণ হাঁটিলাম। তিনি বলিলেন ঃ ধনীগণ কিয়ামতের দিনে দরিদ্র হইবে । তবে, যাহাকে আল্লাহ তা‘আলা ধন দিবার পর সে উহাকে ডাইনে-বামে, সম্মুখে-পশ্চাতে চতুর্দিকে দান হিসাবে ছড়াইয়া দেয় এবং উক্ত ধনদ্বারা নেককাজ করে, তাহার প্রশ্ন আলাদা । তৎপর তাহার সহিত কিছুক্ষণ হাটিলাম । তিনি আমাকে বলিলেন ৪ এখানে বস । এই বলিয়া আমাকে প্রস্তর পরিবেষ্টিত একটি সমতল ভূমিতে বসাইয়া দিয়া তিনি বলিলেন ৪ তোমার নিকট আমি ফিরিয়া না আসা পর্যন্ত এখানে বসিয়া থাক । তিনি মদীনার প্রান্তর দিয়া হাটিতে হাটিতে দৃষ্টির আড়ালে চলিয়া গেলেন। অনেক বিলম্বে তিনি ফিরিয়া আসিলেন। ফিরিবার কালে বলিতেছিলেন ৪ যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে । আমি ধৈর্য ধারণ নবী! আল্লাহ আমাকে আপনার জন্যে কুরবান হইবার তাওফীক দিন। প্রান্তরের প্রান্তে কে কথা বলিল ? আমি একজনকে আপনার কথার উত্তর দিতে শুনিয়াছি। তিনি বলিলেন, তিনি হইতেছেন জিবরাঈল । তিনি প্রান্তরের প্রান্ত হইতে আমার নিকট আসিয়াছিলেন। তিনি বলিলেন, আপনার উন্মতকে এই সুসংবান্ন দিন, যে ব্যক্তি আল্লাহ্র সহিত কোন কিছুকে শরীক

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।