তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২৮ তাফসীরে ইব্ন কাছীর প্রথম হাদীস ইমাম আহমদ (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আল্লাহ্র নিকট তিন শ্রেণীর (বদ) আমলনামা রহিয়াছে। এক শ্রেণীর আমলনামার আল্লাহ আদৌ গুরুত্ব দেন না । অর্থাৎ তদনুযায়ী বান্দাকে শাস্তি দিবার ব্যাপারে আল্লাহ অনমনীয় হইবেন না । দ্বিতীয় শ্রেণীর আমলনামার একটি আমলও আল্লাহ বাদ দিবেন না এবং উহার হিসাব হইবে। তবে তৃতীয় শ্রেণীর আমলনামা আল্লাহ ক্ষমা করিবেন না। যে শ্রেণীর আমলকে আল্লাহ ক্ষমা করিবেন না, উহা হইতেছে আল্লাহ্র সহিত শিরক করা । কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ‘আল্লাহ তীহার সহিত শিরক করিবার অপরাধ কিছুতেই ক্ষমা করিবেন না। উহা ভিন্ন অন্য যে কোন গুনাহ যাহাকে ইচ্ছা ক্ষমা করিবেন ৷’ তিনি আরো বলিয়াছেন ৪ ‘যে ব্যক্তি আল্লাহ্র সহিত শিরক করে, আল্লাহ তাহার উপর জান্নাত হারাম করিয়া দেন।' যে শ্রেণীর আমলের ব্যাপারে আল্লাহ এতটুকু পরোয়াও করিবেন না ও উহার জন্যে বান্দাকে শাস্তি দিবার ব্যাপারে তিনি অনমনীয় হইবেন না, উহা হইতেছে সরাসরি আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয়ে বান্দার নিজের উপর নিজে অবিচার করা। যেমন $ রোযা বা নামায ত্যাগ করা । এইরূপ অপরাধ ইচ্ছা করিলে আল্লাহ মাফ করিতে পারেন। আর যে শ্রেণীর আমলের একটুকুও আল্লাহ্‌ ছাড়িবেন না, উহা হইতেছে আল্লাহ্র এক বান্দা কর্তৃক আরেক বান্দার প্রতি যুলম বা অত্যাচার করা । এই শ্রেণীর অপরাধে প্রতিশোধ ব্যতীত গত্যন্তর নাই । ইমাম আহমদ (র) ভিন্ন অন্য কোন হাদীস সংকলক উক্ত হাদীস বর্ণনা করেন নাই । দ্বিতীয় হাদীস আবূ বকর আল-বায্যার (র)......হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ অন্যায় তিন প্রকারের । এক প্রকারের অন্যায় আল্লাহ ক্ষমা করিবেন না। আরেক প্রকারের অন্যায় আল্লাহ ক্ষমা করিতেও পারেন । আরেক প্রকারের অন্যায়ের একটিকেও আল্লাহ ছাড়িবেন না । যে প্রকারের অন্যায় আল্লাহ ক্ষমা করিবেন না, উহা হইতেছে শিরক । আল্লাহ বলিয়াছেন, ‘নিশ্চয়ই শিরক হইতেছে জঘন্য অপরাধ’ যে প্রকারের অন্যায় আল্লাহ্‌ ক্ষমা করিয়া দিবেন, উহা হইতেছে বান্দা ও তাহার প্রতিপালক প্রভুর মধ্যকার বিষয়ে বান্দার নিজের প্রতি অন্যায় করা । পক্ষান্তরে যে প্রকারের অন্যায়কে আল্লাহ ছাড়িবেন না, উহা হইতেছে এক বান্দা কর্তৃক অপর বান্দার প্রতি অবিচার করা । এই প্রকারের অন্যায়ে আল্লাহ তা'আলা একজনের পক্ষ হইতে আরেকজনের উপর প্রতিশোধ লইবেন। তৃতীয় হাদীস ইমাম আহমদ (র)......হযরত মুআবিয়া (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে পাক (সা) বলিয়াছেন ৪ আল্লাহ্র নিকট হইতে প্রত্যেক গুনাহের ব্যাপারেই ক্ষমাপ্রাপ্তি আশা করা যায়। কিন্তু যে ব্যক্তি কাফির হইয়া মরে অথবা ইচ্ছাকৃতভাবে কোন মু’মিনকে হত্যা করে এবং তওবা ব্যতিরেকেই মরিয়া যায়, তাহার গুনাহ মাফ হইবার আশা করা যায় না। ইমাম নাসাঈ সাফওয়ান ইব্‌ন ঈসা হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।