তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ১২৩ অর্থাৎ ‘তোমরা অপবিত্র প্রতিমা শ্রেণী হইতে দূরে থাক’ এখানে ' শব্দটি পরবর্তী ৩,91 শব্দ সহযোগে সমগ্র প্রতিমাশ্রেণীকে বুঝাইবার জন্যেই ব্যবহৃত হইয়াছে। তাই_ sls we El Ls 132 Ea ৬ অর্থাৎ ‘ইয়াহনদী জাতি আল্লাহ্‌র বাণীসমূহের বিকৃত অর্থ করে এবং অসদুদ্দেশ্য প্রণোদিত হইয়া আল্লাহ কর্তৃক উদ্দিষ্ট তাৎপর্যের বিরোধী তাৎপর্য উদ্ভাবন করে।’ তাহাদের এইরূপ আচরণের পশ্চাতে রহিয়াছে আল্লাহ্‌র প্রতি মিথ্যারোপের প্রবৃত্তি । অতঃপর তাহাদের আরেক ঘৃণ্য মানসিকতার বর্ণনা প্রসঙ্গে তিনি বলিতেছেন ৪ Cay Cs অর্থাৎ তাহারা বলে, ‘হে মুহাম্মদ! আমরা তোমার কথা শ্রবণ করিলাম; কিন্তু ইহা অমান্য করিলাম !’ মুজাহিদ ও ইব্ন যায়দ (র) উহার এইরূপ ব্যাখ্যাই করিয়াছেন। ইহাই উহার সঠিক ব্যাখ্যা । তাহাদের উক্ত আচরণ তাহাদের চরম সত্য-বিদ্বেষ এবং আল্লাহ্র কিতাব গ্রহণে তাহাদের অস্বীকৃতির প্রমাণ বহন করে। তাহাদের আরেক ঘৃণ্য আচরণ হইতেছে 8 ১১ অর্থাৎ তাহারা বলে, ‘হে মুহাম্মদ! আমাদের কথা না শোনার মত শোন।' যাহহাক (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে উহার উক্তরূপে তাফসীর বর্ণনা করিয়াছেন। মুজাহিদ ও হাসান (র) বলিয়াছেন £ অর্থাৎ তাহারা বলে, হে মুহাম্মদ! তুমি আমাদের কথা শুন, কিন্তু আমরা তোমার কথা শুনিব না। ইমাম ইব্ন জারীর (র) মন্তব্য করিয়াছেন, আলোচ্য আয়াতাংশের প্রথমোক্ত ব্যাখ্যাই অধিকতর যুক্তিসংগত । ইব্‌ন জারীরের মন্তব্যই সঠিক । তাহাদের কথার ব্যাখ্যা যাহাই হউক, তাহাদের উদ্দেশ্য ছিল সত্য দীন ও মহানবী (সা)-এর প্রতি বিদ্রপ ও উপহাস । তাহাদের উপর ' আল্লাহ্র গযব পড়ুক । তাহাদের আরেক ঘৃণ্য আচরণ হইতেছে ঃ ol Cbd Ol et অর্থাৎ তাহারা রাসূলে পাক (সা)-কে সম্বোধন করিয়া বলে £ ৬.০1, ইহার এক অর্থ হইতেছে ‘আমাদের কথার প্রতি মনোযোগ দিন।' তাহারা রাসূলে পাক (সা)-এর মনে এই ধারণা দিতে চাহে যে, তাহারা উক্ত বচন দ্বারা তাহাকে উহাই বলিতে চাহিতেছে। প্রকৃতপক্ষে তাহাদের ব্যবহৃত ১০! বচন দ্বারা তাহারা রাসূলে পাক (সা)-কে সম্বোধন করিয়া উহা বলিত না। (১০! শব্দের আরেক অর্থ হইতেছে ‘ওহে নির্বোধ!’ প্রকৃতপক্ষে তাহারা রাসূলে করীম (সা)-কে সম্বোধন করিবার কালে উপরিউক্ত শব্দকে উক্ত অর্থেই ব্যবহার করিত সূরা, Ck TSH Cel AGES Y Pl shi CC আয়াতে এতদসম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হইয়াছে।

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।