তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১২০ তাফসীরে ইব্ন কাছীর আটকাইয়া রাখিয়াছ । অথচ না এখানে পানি আছে, আর না তাহাদের সঙ্গে পানি আছে। আব্বা আমাকে এইভাবে বেশ বকুনি দিলেন এবং আমার পার্শ্বদেশে মুষ্ঠাঘখাত করিতে লাগিলেন। শুধু রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র মস্তক আমার উরুর উপর থাকিবার কারণে আমি নড়াচড়া করা হইতে বিরত রহিলাম। ভোর পর্যন্ত এইভাবে রাসুলুল্লাহ (সা)-সহ সকলে পানিবিহীন কাটাইলেন। এই অবস্থায় আল্লাহ তা‘আলা তায়ান্মুমের আয়াত নাযিল করিলেন। সকলে তায়াম্মুম করিয়া নামায আদায় করিলেন। এই ঘটনায় হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা) মন্তব্য করিলেন, হে আবূ বকরের পরিজন! ইহা তোমাদের প্রথম বরকত ও কল্যাণ নহে। ইতিপূর্বেও আয়েশার কল্যাণে আয়াত নাযিল হইয়াছে। এদিকে আমি যে উটটির উপর সওয়ার ছিলাম, উহাকে উঠাইয়া দেখি, উহার পেটের তলে হারটি পড়িয়া রহিয়াছে। ইমাম বুখারী (র) উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিমও ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র)......হযরত আম্মার ইব্‌ন ইয়াসির (রা) হইতে বর্ণনা করেন $ ‘একদা রাসূলে পাক (সা) সফরে ‘যাতুল-জায়েশ’ নামক স্থানে রাত্রি যাপন করিলেন। হযরত আয়েশা (রা) তাহার সঙ্গে ছিলেন। হযরত আয়েশা (রা)-এর একটি ইয়ামানী মূল্যবান পাথরের হার সেখানে হারাইয়া গেল । হারের তালাশে লোকগণ সকাল পর্যন্ত সেখানে রহিয়া গেলেন। তাহাদের সহিত তখন পানি ছিল না। এই অবস্থায় আল্লাহ তাআলা মু’মিনদিগকে পবিত্র মাটি করিলেন। মুসলমানগণ রাসূলুল্লাহ (সা)-এর সহিত উঠিয়া নিজেদের হাত মারিলেন এবং ঝাড়িয়া পরিষ্কার না করিয়াই উহা দ্বারা নিজেদের মুখমণ্ডল এবং হাতের বহির্ভাগ স্কন্ধ পর্যন্ত ও উহার অন্তর্ভাগ বগল পর্যন্ত মাসেহ করিলেন। ইব্‌ন জারীর (র)......হযরত ইব্‌ন আবূ ইয়াকযান (রা)-এর সূত্রে বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন আবূ ইয়াকযান (রা) বলেন £ঃ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে এক স্থানে অবস্থান করিতেছিলাম । এই অবস্থায় হযরত আয়েশা (রা)-এর একটি হার হারাইয়া গেল । ইহাতে রাসূলুল্লাহ (সা) ফজর পর্যন্ত সংশ্লিষ্ট স্থানে অবস্থান করিতে বাধ্য হইলেন । হযরত আবূ বকর সিদ্দাক (রা) হযরত আয়েশা (রা)-এর উপর রাগান্বিত হইয়া গেলেন । এই অবস্থায় রাসূলুল্লাহ (সা)-এর উপর পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবার অনুমতি দিয়া আল্লাহ তা'আলা আয়াত নাযিল করিলেন । অতঃপর হযরত সিদ্দাকে আকবর (রা) হযরত আয়েশা (রা)-এর নিকট গিয়া তাহাকে বলিলেন, নিশ্চয়ই তুমি কল্যাণময়ী। তোমারই উপলক্ষে তায়াম্মুমের অনুমতি নাযিল হইয়াছে । অতঃপর আমরা একবার মাটিতে হাত মারিয়া মুখমণ্ডল মাসেহ করিয়াছি। আরেকবার মাটিতে হাত মারিয়া স্কন্ধ ও বগল পর্যন্ত হাত মাসেহ করিয়াছি । অপর একটি হাদীস হাকিম আবূ বকর ইব্ন মারদুবিয়া (র)......আসলা ইব্ন শরীক (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আসলা (রা) বলেন £ একদা সফরে আমি নবী করীম (সা)-এর উট চালাইবার দায়িত্বে নিয়োজিত ছিলাম ৷ তখন ছিল শীতের রাত্রি । এই অবস্থায় আমি বীর্যপাতে অপবিত্র হইয়া পড়িলাম । নবী করীম (সা) রওয়ানা হইতে মনস্থ করিলেন । অপবিত্র অবস্থায় নবী করীম (সা)-এর উট চালনা করিতে আমার 'মন চাহিল না। আবার প্রচণ্ড শীতে গোসল করিলে আমার

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।