Contents ১১৮ তাফসীরে ইব্ন কাছীর অবস্থায় তাহার নিকট দিয়া যাইতেছিলেন। তিনি নবী করীম (সা)-কে সালাম দিলে নবী করীম (সা) উহার উত্তর দিলেন না৷ নবী করীম (সা) উঠিয়া একটি দেওয়ালের কাছে গেলেন ও হস্তস্থিত লাঠির সাহায্যে উহাকে খৌচাইলেন। অতঃপর উহাতে হাত মারিলেন এবং হাত দ্বারা মুখমণ্ডল ও দুই নিম্ন বাহু মাসেহ করিলেন। উপরিউল্লিখিত আয়াতের - EE Ln Sly EA aL WC এই অংশে আল্লাহ তা'আলা বলিতেছেন, তোমাদের জন্যে আল্লাহ তা'আলা যে জীবন ব্যবস্থা নির্ধারণ করিয়াছেন, উহাতে তিনি অসম্ভব কোন কষ্ট তোমাদের উপর চাপাইয়া দিতে চাহেন নাই । তিনি চাহেন তোমাদিগকে পবিত্র করিতে । আর এই কারণেই তিনি তোমাদিগকে তাহার দানকে পরিপূর্ণ করিতে । তায়ান্মুমের বিধান তোমাদের প্রতি তাহার একটি দান ৷ তাহার দানের কারণে তাহার প্রতি তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত । তায়াম্মুমের বিধান ও উহার সুযোগ ভোগ এই উন্মতের একটি বৈশিষ্ট্য । পূর্ববর্তী কোন উন্মতের ভাগ্যেই উক্ত সুযোগ লাভ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে নাই । হযরত জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) হইতে বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “আমাকে পীচটি বৈশিষ্ট্যে বিমণ্ডিত করা হইয়াছে। আমার পূর্বে কাহাকেও উক্ত বৈশিষ্ট্য প্রদান করা হয় নাই । (এক) এক মাসের পথের দূরত্ব পর্যন্ত প্রভাব সৃষ্টির ক্ষমতা দ্বারা আমাকে সাহায্য করা হইয়াছে। (দুই) সমগ্র পৃথিবীকে আমার জন্যে সিজদাহগাহ ও পবিত্রকারক বানানো হইয়াছে। অতএব আমার উম্মতের যে কোন ব্যক্তি নামাযের সময় উপস্থিত হইলে যে কোন পবিত্র স্থানে নামায আদায় করিবে । কোন কোন রিওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে ৪ ‘তাহার নিকট তাহার সিজদাহগাহ এবং পবিত্রকারক উভয় বস্তুই বর্তমান রহিয়াছে’ (তিন) আমার জন্যে গনীমত হালাল করা হইয়াছে, যাহা আমার পূর্বে আর কাহারও জন্যে হালাল করা হয় নাই । (চার) আমাকে শাফা‘আতের নি‘আমত দান করা হইয়াছে। (পাচ) অতীতে প্রত্যেক নবীকে শুধু তাহার গোত্রের নিকট পাঠানো হইত; কিন্তু আমাকে সমগ্র মানব জাতির নিকট পাঠানো হইয়াছে ।” হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) হইতে ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত ইতিপূর্বে উল্লিখিত হাদীসও এখানে উল্লেখযোগ্য । হযরত হুযায়ফা (রা) বলেন যে, রাসূলে পাক (সা) বলিয়াছেন ৪ অন্যান্য মানবের উপর আমাদিগকে তিনটি বৈশিষ্ট্য দেওয়া হইয়াছে । আমাদের নামাযের কাতার . ফেরেশতাদের মত করা হইয়াছে। সমগ্র পৃথিবীকে আমাদের জন্য মসজিদ করা হইয়াছে। আর Ue তঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ 1,42 42 5 ‘নিশ্চয়ই আল্লাহ মাৰ্জনাকারী ও ক্ষমাশীল ৷’ অর্থাৎ তোমাদের প্রতি তাহার ক্ষমা ও দয়ার একটি কাজ এই যে, রোগে, ব্যবহারে অসামর্থ্যের অবস্থায় এবং পানির অভাবের কালে পবিত্রতা অর্জনের জন্যে পানি ব্যবহারের
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।