Contents সবিনয় নিবেদন অশেষ প্রশংসা সেই রাহমানুর রাহীমের, যিনি কলমের সাহায্যে আমাদিগকে শিখাইলেন আর অজানাকে জানাইয়া আঁধারপুরী হইতে আলোর জগতে পৌছাইয়া দিলেন। অজস্র দরূদ ও সালাম সেই মহান রাসূল (সা) ও তাহার আল-আসহাবের উপর, যাহার হিদায়াত ও শাফা‘আত আমাদের ইহ্ ও পরকালের নাজাতের একমাত্র পূর্বশর্ত । ওগো পরওয়ারদিগার! আমার কাজকে সহজ কর আর তাহা সুসম্পন্ব করার তাওফীক দান কর। সবেমাত্র তাফসীরে ইবনে কাছীরের বংগানুবাদের তৃতীয় খণ্ড প্রকাশিত হইল । এখনও পাড়ি বহু দূর। আল্লাহই তাওফীক দিবার মালিক। তৃতীয় খণ্ডে আমি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সহজতর হয় ও এতদ্দেশের পঠন-পাঠন ও বিভাজনে এই পন্থাই সাধারণত অনুসৃত হয় বলিয়া আমি উহা করিয়াছি। আশা করি পাঠকবর্গও ইহা পসন্দ করিবেন। তৃতীয় খণ্ডের এই প্রথম সংস্করণটি সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত কর্নার ইচ্ছা থাকা সত্ত্বেও মুদ্রণ প্রমাদের ভূত এড়ানো গেল না বলিয়া আমি দুঃখিত । আশা করি, ইনশাআল্লাহ দ্বিতীয় সংস্করণে এইসব ক্রটি-বিচ্যুতি সংশোধিত হইবে । এতবড় গ্রন্থের প্রথম সংস্করণের এই তাড়াহুড়াজনিত ক্ৰটিবিচ্যুতিটুকু সহৃদয় পাঠকবৃন্দ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখিবেন বলিয়া আমার দৃঢ় আস্থা রহিয়াছে। এই বিরাট অনুবাদকার্যে আমি যাহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাইয়াছি তাহা কৃতজ্ঞতায় সহিত স্মরণ করিতেছি। তেমনি ইহার প্রকাশনাসংশ্িনিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য অনুবাদ বিভাগের পরিচালক অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম ও সহকারী পরিচালক জনাব আবদুস সামাদের কাছে আমি বিশেষভাবে ঝণী ৷ আল্লাহ পাক তাহাদের সকলের ইহ ও পরকালীন জাযা দান করুন, ইহাই আমার একান্তিক প্রার্থনা । পরিশেষে আমি এতটুকুই বলিতে চাই, এই গ্রন্থের যাহা কিছু কৃতিত্, তাহার সবটুকু প্রশংসা আল্লাহ রাববুল আলামীনের প্রাপ্য আর যাহা কিছু অকৃতিত্্ তাহার সবটুকু নিন্দার একমাত্র প্রাপক আমিই । এই অধম বান্দার পারলৌকিক মুক্তির জন্য আল্লাহ গাফুরুর রহীম এই ত বহত আয়ত বকযাত যতজাত। আমীন-ইয়া রাব্বাল আলামীন! ২৭ নভেম্বর, ১৯৯১ আহকার
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।