তাফসীরে ইবনে কাছীর ৩য় খণ্ড
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা নিসা ১০০৯ ইব্‌ন জারীর (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ £১০ শব্দের অর্থ ‘যৌন সঙ্গম করা৷’ তবে আল্লাহ মহান, তিনি যে কোন আলংকারিক অর্থে উহা ব্যবহার করিতে পারেন। মোদ্দা কথা এই যে, হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য শব্দের অর্থ সম্বন্ধে উপরোক্তরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। উহা একাধিক বিশুদ্ধ সনদে প্রমাণিত হইয়াছে। ইব্ন আবু হাতিম (র) যাহাদের নিকট হইতে উপরোক্ত বর্ণনাটি করিয়াছেন, ইব্‌ন জারীর (র) তাহাদের কাহারও কাহারও নিকট হইতেও উহা বর্ণনা করিয়াছেন। আরেক দল তাফসীরকার ,- ২! অথবা {£০১০ শব্দের অন্যরূপ অর্থ করেন। তাহারা বলেন £ ১-২! অথবা £০১৬ শব্দ এখানে হাত অথবা শরীরের অন্য যে কোন অংশ দ্বারা স্পর্শ করা অর্থে ব্যবহৃত হইয়াছে। নিজের যে কোন অঙ্গ দ্বারা নারীর যে কোন অঙ্গকে পুরুষের স্পর্শ করিবার কার্যকে এখানে আল্লাহ তা'আলা পুরুষের উযূ ভঙ্গের অন্যতম কারণ বলিয়া বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ ৯৭]! শব্দের অর্থ যৌন সঙ্গম অপেক্ষা হান্কা পর্যায়ের যৌন ক্রিয়া করা । হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে ইব্‌ন জারীর একাধিক সনদে উপরোক্তরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। যেমন £ ইব্‌ন জারীর (র)......হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত হব্ন মাসউদ (রা) বলিয়াছেন £ (স্ত্রীকে) চুম্বন করা ২!!! -এর অন্তর্ভুক্ত । উহাতে উষূ ভঙ্গ হইয়া যায়। ইমাম তাবরানী তাহার হাদীস সংকলনে উপরোল্লেখিত সনদে হযরত ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ পুরুষ তাহার গাত্রের যে কোন অংশ দ্বারা স্ত্রীর গাত্রের যে কোন অংশ স্পর্শ করিলে অথবা চুম্বন করিলে পুরুষকে উযূ করিতে হইবে আয়াতের আলোচ্য অংশের অর্থ করিতে গিয়া তিনি বলিয়াছেন £০ ১! অর্থ স্পর্শ করা । ইব্‌ন জারীর (র)......নাফে' (র) হইতে বর্ণনা করিয়াছেন ৪ হযরত ইব্‌ন উমর (রা) স্বীয় স্ত্রীকে চুম্বন করিয়া উষযূ করিতেন এবং তিনি স্ত্রীকে চুম্বন করিলে উষু নষ্ট হইয়া যায় বলিয়া মনে করিতেন । তিনি বলিতেন, চুম্বন করা হইতেছে এক প্রকারের ১4২]! বা £০১১! । ইব্‌ন আবূ হাতিম ও ইব্ন জারীর (র).....হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে উভয়ে বর্ণনা করিয়াছেন ৪ ,(!| -এর অর্থ হইতেছে ‘যৌন সঙ্গম হইতে হান্ধা পর্যায়ের যৌন ক্রিয়া করা৷’ অতঃপর ইব্‌ন আবু হাতিম বলিয়াছেন £ হযরত ইবৃন উমর (রা), উবায়দা, আবূ উসমান আন্‌-নাহদী, আবূ উবায়দা ইব্‌ন আবদুল্লাহ ইবৃন মাসউদ, আমির শা‘বী, সাবিত ইব্ন হাজ্জাজ, ইব্রাহীম নাখঈ এবং যায়দ ইবন আসলাম (র)-ও আলোচ্য শব্দের তথা আয়াতাংশের এইরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। আমি ইব্‌ন কাছীর বলিতেছি £ ইমাম মালিক (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন উমর (রা) বলিতেন ৪ 'স্ত্রীকে পুরুষের চুম্বন করা এবং তাহাকে হস্ত দ্বারা স্পর্শ করা উভয়ই £১ -এর অন্তর্ভুক্ত । অতএব কেহ স্বামীকে চুম্বন করিলে অথবা তাহাকে হস্ত দ্বারা স্পর্শ করিলে তাহার উষূ ভঙ্গ হইয় যায়৷” হাফিয দারাকুতনী

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।