Contents ১০৬ তাফসীরে ইব্ন কাছীর আয়াত হইতে উপরোক্ত ব্যাখ্যাই স্বাভাবিকভাবে স্পষ্ট হইয়া উঠে। আয়াতের তাৎপর্য এই যে, আল্লাহ্ তা‘আলা মু’মিনদিগকে ক্রটিপূর্ণ অবস্থায় নামাযে এবং নামাযের স্থান মসজিদে প্রবেশ করিতে নিষেধ করিয়াছেন। নামাযে প্রবেশের জন্যে ক্রটিপূর্ণ অবস্থা হইতেছে মাতাল অবস্থা । উহা নামাযের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যশীল নহে; বরং উহার বিপরীত । মসজিদে প্রবেশের জন্যে ক্রটিপূর্ণ অবস্থা হইতেছে বীর্যপাতে অপবিত্র অবস্থা । অবশ্য উহা নামাযে প্রবেশের জন্যেও ক্রটিপূর্ণ বটে । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ৷ অতঃপর আল্লাহ তাআলা বলিতেছেন ৪ 1/555 52> অর্থাৎ ‘যতক্ষণ পর্যন্ত না গোসল করো’ ইমাম আবু হানীফা (র), ইমাম শাফিঈ (র) এবং ইমাম মালিক (র) বলেন $ বীর্যপাতে অপবিত্র ব্যক্তির জন্যে মসজিদে অবস্থান করা হারাম । গোসল অথবা প্রয়োজনে উহার বিকল্প ব্যবস্থা তায়াম্মুম দ্বারা হালাল হইতে পারে। উষূর দ্বারা এই উদ্দেশ্য সাধিত হইতে পারে না। আয়াতের আলোচ্য অংশ উপরোক্ত অভিমতের পক্ষে ইমামত্রয়ের প্রমাণ । কারণ আয়াতে বীর্যপাতে অপবিত্র ব্যক্তির পক্ষে মসজিদে অবস্থান করা হালাল হইবার শর্ত হিসাবে শুধু গোসলের ব্যবস্থা উল্লিখিত হইয়াছে; উষূর ব্যবস্থা এস্থলে উল্লিখিত হয় নাই । ইমাম আহমদ (র) বলেন ঃ$ বীর্ষপাতে অপবিত্র ব্যক্তি উযু করিয়া লইলেই তাহার পক্ষে মসজিদে অবস্থান করা হালাল হইয়া যাইবে । ইমাম আহমদ (র) তাহার ‘মুসনাদ’ গ্রন্থে এবং সাঈদ ইব্ন মানসূর (র) তাহার ‘সুনান’ গ্রন্থে সহীহ সনদে যে হাদীস বর্ণনা করিয়াছেন, উহাই উপরোক্ত অভিমতের পক্ষে তাহার প্রমাণ ।'তাহাদের বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সাহাবীগণ এইরূপই করিতেন। সাঈদ ইব্ন মানসূর (র)......আতা ইব্ন ইয়াসার (র) হইতে বর্ণনা করেন যে, আতা ইবৃন ইয়াসার (র) বলেন ঃ$ ‘আমি নবী করীম (সা)-এর বহু সংখ্যক সাহাবীকে বীর্যপাতে অপবিত্র অবস্থায় শুধু উযূ করিয়াই মসজিদে বসিয়া থাকিতে দেখিয়াছি’ উক্ত হাদীসের সনদ বিশুদ্ধ ও ' উহা ইমাম মুসলিম কর্তৃক প্রবর্তিত শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । অতঃপর তায়াম্মুমের বিধান প্রদান এবং উহার বিধানসম্মত হইবার বিভিন্ন অবস্থা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিতেছেন £ Fe SEE ELE lees Sl Lab JA GEC 26 if EEE al lc ‘আর যদি তোমরা রুগ্ন অথবা সফররত থাক অথবা তোমাদের কেহ মল-মূত্র ত্যাগ করে অথবা তোমরা স্ত্রী-সংগম কর; তৎপর ষদি পানি সংগ্রহ করিতে না পার, তবে পবিত্র মাটি ব্যবহার করিতে মনস্থ কর ৷’ তায়াম্মুম বৈধ হইবার একাধিক অবস্থা রহিয়াছে। এই সকল অবস্থার যে কোন একটি অবস্থা পাওয়া গেলেই তায়াম্মুম বৈধ হয়। রোগ হইতেছে তায়াম্মুম বৈধ হইবার একটি অবস্থা । এ সম্পর্কে আয়াতে-বলা হইতেছে ‘আর যদি তোমরা রুগ্ন থাকো’ অর্থাৎ যে রোগে পানি ব্যবহার করিলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্থ হইবার অথবা রোগ দীর্ঘস্থায়ী হইবার আশঙ্কা থাকে,
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।