Contents সূরা নিসা ১০৫ ইব্ন আবু হাতিম (র) অন্য সনদে......হযরত আলী (রা) হইতে উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইবৃন আবূ হাতিম আরও বলেন ঃ সাঈদ ইব্ন জুবায়র, যাহ্হাক এবং এক রিওয়ায়াত অনুযায়ী হযরত ইব্ন আব্বাস (রা) হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। ইব্ন জারীর (র)......হযরত আলী (রা) হইতে উক্ত ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। ইব্ন জারীর উপরোক্ত ব্যাখ্যাকে হযরত ইব্ন আব্বাস (রা) হইতে আওফী ও আবু মিজলাম প্রমুখ বর্ণনাকারীর মাধ্যমেও বর্ণনা করিয়াছেন। সাঈদ ইব্ন জুবায়র, মুজাহিদ, হাসান ইব্ন মুসলিম, হাকাম ইব্ন উতবা, যায়দ ইব্ন আসলাম এবং তৎপুত্র আবদুর রহমান (র) হইতেও ইবন জারীর (র) অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইব্ন কাছীর হইতে ইব্ন জারীরের সনদে বর্ণিত হইয়াছে যে, আবদুল্লাহ বলেন ৪ আমরা শুনিয়া আসিতেছি, আলোচ্য অংশটি বিদেশে ভ্রমণরত অবস্থার সহিত সংশ্লিষ্ট । আলোচ্য আয়াতাংশের উপরোক্তরূপ ব্যাখ্যার সমর্থনে নিম্নোক্ত হাদীস উল্লেখিত হইয়া থাকে $ ইমাম আহমদ (র)...... হযরত আবু যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আল্লাহর রাসূল (সা) বলেন ৪ পবিত্র মাটি মুসলিমের জন্যে পবিত্রকারক, যদি তুমি দশ র্লৎসরও পানি না পাও । যখন পানি মিলিয়া যায়, তখন উহাই ব্যবহার করিবে। কারণ, উহা তোমার জন্যে উত্তম । ইমাম ইব্ন জারীর (র) আয়াতের আলোচ্য অংশের উপরোক্ত উভয়বিধ ব্যাখ্যাকে উল্লেখ করিবার পর প্রথমোক্ত ব্যাখ্যাকে অধিকতর যুক্তিসঙ্গত বলিয়াছেন। ইমাম কর্তৃক প্রথমোক্ত ব্যাখ্যাকে অধিকতর যুক্তিগ্রাহ্য বলিবার কারণ এই যে, বীর্যপাতে অপবিত্র ব্যক্তি বিদেশ ভ্রমণরত অবস্থায় পবিত্রতা অর্জন করিবার জন্যে প্রয়োজনীয় পানি সংগ্রহ করিতে সমর্থ না হইলে তাহাকে কি করিতে হইবে, আয়াতের পরবর্তী অংশে তাহা বিবৃত হইয়াছে। তাই ৪ SBS SS ipl HUEY -এই আয়াতাংশেও বীর্ষপাতে অপবিত্র ব্যক্তির পালনীয় ব্যবস্থা বর্ণিত হইয়াছে বলিয়া যদি ব্যাখ্যা করা হয়, তবে একই আয়াতে একই ব্যবস্থার দ্বিরুক্তি মানিয়া লইতে হয়। ইহা অপ্রয়োজনীয় ও অযৌক্তিক । প্রথমোক্ত ব্যাখ্যা অনুযায়ী আলোচ্য অংশের অর্থ দাড়ায় এই £ ‘হে মু'মিনগণ! তোমরা মদমত্ত অবস্থায় নামায আদায় করিবার উদ্দেশ্যে মসজিদের নিকটবর্তী হইও না, যতক্ষণ নিজেদের বক্তব্যের তাৎপর্য উপলব্ধি করিতে পার। আর বীর্যপাতে অপবিত্র অবস্থায়ও গোসল ব্যতিরেকে উহার নিকটবর্তী হইও না, তবে শুধু পথ অতিক্রমরত অবস্থায় উহা করিতে পার ৷’ ইমাম ইব্ন জারীর বলেন £৪ J! ১ ৷ অর্থ পথচারী । যেমন ৪ 1১০: ৩ 33১০/1 অৰ্থাৎ আমি এই পথ অতিক্ৰম করিয়াছি। তেমনি ,:০ ও , $= অর্থ পথ অতিক্রম করা; ,৫5/1 5১২ ০ অর্থাৎ সে স্রোতম্কিনী অতিক্রম করিয়াছে; ॥&.,১। ১,০ ২5. অর্থাৎ পথ অতিক্ৰম করিতে সমর্থ উট । ইমাম ইব্ন জারীর (র) কর্তৃক সমর্থিত ব্যাখ্যাই হইতেছে অধিকাংশ তাফসীরকারকৃত ব্যাখ্যা । কাছীর__৩/১৪
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।