Contents ১০২ তাফসীরে ইব্ন কাছীর শরী’আতের বিধি-নিষেধ আরোপিত হইতে পারে, তাহার প্রতি আরোপিত হইয়াছে। ফিকহ শাস্ত্রের মূলনীতি বিষয়ক শাস্ত্র উসূলে ফিকহ বিশেষজ্ঞ অনেকেই এই মূলনীতি উল্লেখ করিয়াছেন যে, শরী'আতের বিধি-নিষেধ মাতালের প্রতি নহে, বরং কেবল প্রকৃতস্থ ব্যক্তির প্রতিই আরোপিত হইতে পারে। কারণ বান্দার উপর আল্লাহ তা‘আলার শরী‘আতের বিধান আরোপ করিবার অন্যতম পূর্বশর্ত হইতেছে, তাহার প্রতি আরোপিত বিধানকে উপলব্ধি করিবার জন্যে প্রয়োজনীয় বুদ্ধির অধিকারী হইবে। আয়াতের এইরূপ ব্যাখ্যাও যুক্তিসংগত যে, উহাতে বাহ্যত মাতাল অবস্থায় শুধু নামায আদায় করিতে নিষেধ করা হইয়া থাকিলেও প্রকৃতপক্ষে উহাতে সর্বাবস্থায় ও সর্বক্ষণ মদ্যপানে মাতাল হইতে নিষেধ করা হইয়াছে। কারণ বান্দা দিনরাত পাচ ওয়াক্ত নামায আদায় করিবার জন্যে আদিষ্ট হইয়াছে। এই অবস্থায় পানাসক্ত মাতাল ব্যক্তি প্রকৃতস্থ হইয়া নামায আদায় করিবার সুযোগ কখনও পাইবে না। পাচ ওয়াক্ত নামায আদায় করিতে হইলে তাহাকে মদ্যপান মত্ততা সর্বক্ষণ পরিহার করিয়া চলিতে হইবে । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । রআন মজীদের অন্যত্রও আমরা এইরূপ দৃষ্টান্ত দেখিতে পাই । যেমন আল্লাহ তাআলা বলিয়াছেন $ PO ELE EE FOE Er) UW Edy অর্থাৎ ‘হে মুমিনগণ! আল্লাহকে যেরূপ ভয় করা প্রয়োজন, সেইরূপ ভয় কর এবং তোমরা মুসলিম অবস্থায় ব্যতীত অন্য কোন অবস্থায় মরিও না৷’ উপরিউক্ত আয়াতে মুমিনদের প্রতি বাহ্যত শুধু মৃত্যুর মুহূর্তে মুসলিম হইয়া মরিবার নির্দেশ থাকিলেও প্রকৃতপক্ষে মুসলিম অবস্থায় মরিতে সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করিবার জন্যে এবং সর্বদা আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য করিয়া যাইবার জন্যে তাহাদের প্রতি আদেশ দেওয়া হইয়াছে। I SUE C lS অর্থাৎ ‘তোমরা কি বলিতেছ, তাহা বুঝিতে পারিবার মুহূর্ত পর্যন্ত -_এই অংশে মদ ও তজ্জাতীয় পানীয় পান করিবার মত্ততার সীমা অত্যন্ত সুন্দররূপে বর্ণিত হইয়াছে। পানাসক্ত ব্যক্তি মদ্যপান ও তজ্জাতীয় পানীয় পান করিবার পর কি বলিতেছে বা কি পড়িতেছে, তাহা বুঝিবার এবং তাহাতে মনোযোগী হইবার ক্ষমতা হারাইলেই বুঝিতে হইবে তাহার বুদ্ধি ও জ্ঞানের মধ্যে পানজনিত মত্ততা উদ্ভূত হইয়াছে। আরবী ভাষায় এই মত্ততাকেই ,<., এবং এইরূপ পানমত্ত ব্যক্তিকেই 1,4. বলা হয়। নিদ্রাজনিত অবসাদ ও তন্ময়তার অবস্থায়ও নামায আদায় করা পবিত্র হাদীসে নিষিদ্ধ হইয়াছে। ইমাম আহমদ (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ ‘তোমাদের কাহারও নামায আদায়রত অবস্থায় তন্দ্রা আসিলে যে যেন নামায আদায় স্থগিত রাখিয়া ঘুমাইয়া লয় । অতঃপর যখন সে কি বলিতেছে তাহা বুঝিতে পারে, তখন যেন নামায আদায় করে।'
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।