Contents » ৪. তাখরীজু আহাদীসি আদিল্লাতিত-তাম্বীহ; ৫. তাখরীজু আহাদীসে মুখতাসার ইবনিল হাজিব; ৬. শারহু সহীহিল বুখারী ৪ বুখারী শরীফের এই ভাষ্য তিনি অসমাপ্ত রাখিয়া যান। ইহাতে শুধু প্রথমাংশের ভাষ্য বিদ্যমান । ৭. আল-আহকামুল-কাবীর ৪ অনুশাসন সম্পর্কিত হাদীসগুলির বিশদ আলোচনা সম্বলিত এই গ্রন্থটিও ‘কিতাবুল হজ্জ’ পর্যন্ত লেখার পর অসমাপ্ত থাকিয়া যায় । ৮. ইখতিসারু উলূমিল হাদীস ঃ ইহা আল্লামা ইবনুস-সালাহ রচিত ‘উলুমুল হাদীস’ নামক উসূলে হাদীস গ্রন্থের সংক্ষিপ্তসার । ইহার সহিত গ্রন্থকার অনেক মূল্যবান জ্ঞাতব্য বিষয় সংযোজন করার ফলে দেশ-বিদেশে ইহার অশেষ জনপ্রিয়তা সৃষ্টি হয়। ইহার পৃষ্ঠা সংখ্যা ১৫২ । ৯. মুসনাদুশ শায়খায়ন £ঃ ইহাতে হযরত আবূ বকর (রা) ও হযরত উমর (রা) হইতে বৰ্ণিত হাদীসসমূহ সংকলিত হইয়াছে। ১০. আস-সীরাতুন নাবূবিয়াহ £ ইহা রাসূল (সা)-এর একটি বৃহদায়তন জীবনালেখ্য । ১১. আল-ফাসলু ফী ইখতিসারি সীরাতির-রাসূল $ ইহা রাসূলুল্লাহ (সা)- এর সংক্ষিপ্ত জীবনালেখ্য । ১২. কিতাবুল মুকাদ্দিম্মুত । ১৩. মুখতাসার কিতাবুল মাদখাল লি ইমাম বায়হাকী ৪ ইহা ইমাম বায়হাকীর ‘কিতাবুল মাদখাল’-এর সংক্ষিপ্তসার । ১৪. রিসালাতুল ইজতিহাদ ফী তালাবিল জিহাদ ঃ খ্রিস্টানদের আয়াস দুর্গ অবরোধের সময়ে জিহাদ সম্পর্কিত এই গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেন। ১৫. রিসালা ফী ফাযাইলিল কুরআন ঃ ইহা তাফসীর ইব্ন কাছীরের পরিশিষ্ট হিসাবে লিখিত হইয়াছে । ১৬. মুসনাদে ইমাম আহমদ ইব্ন হাম্বল £ ইহাতে বর্ণমালার ক্রম অনুসারে ইমাম আহমদ ইব্ন হাম্বলের বিখ্যাত মুসনাদ সংকলনের হাদীসসমূহ বিন্যস্ত করা হইয়াছে। পরস্তু ইমাম তাবারানীর ‘মুজাম' ও আবূ ইয়ালার ‘মুসনাদ’-এর হাদীসগুলিওঁ ইহাতে সংযোজিত হইয়াছে। ১৭. আল-বিদায়া ওয়ান-নিহায়া ৪ এই ইতিহাস গ্রন্থটি ইমাম ইব্ন কাছীরের অত্যন্ত জনপ্রিয় এক অমর সৃষ্টি । ইহাতে সৃষ্টির শুরু হইতে ঘটিত ও ঘটিতব্য সকল ঘটনা সবিস্তারে বর্ণিত হইয়াছে প্রথমে অতীতের নবী-রাসূল ও উন্মতসমূহের বর্ণনা এবং পরে রাসূলুল্লাহ (সা)-এর জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ হইয়াছে। অবশেষে খুলাফায়ে রাশেদীন হইতে তাহার সমসাময়িক কাল পর্যন্ত বিভিন্ন এতিহাসিক তত্ত্ব ও তথ্য সবিস্তারে বর্ণিত হইয়াছে। পরিশেষে বিবৃত হইয়াছে। বিশেষত ইহার সীরাতুন্ববী অধ্যায়টি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত হইয়াছে। ১৮. তাফসীরুল কুরআনিল কারীম ঃ ইহাই‘ তাফসীরে ইব্ন কাছীর’ নামে খ্যাত ।
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.