ভূমিকা মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহ্ তা“আলার পক্ষ থেকে বান্দার জন্য এক মহা নেয়ামত । ইহা সকলের জন্য শিক্ষা করা ফরয। আল্লাহ্ তা'আলার নিজস্ব বাণীই হল এই কুরআন । জ্ঞান-বিজ্ঞানের আধার ও বিশাল ভাপ্তার জিবরাঈল (আ)-এর মাধ্যমে দীর্ঘ ২২ বছর ৯ মাস ২২ দিনে মক্কা ও মদীনাতে মহানবী হযরত মুহাম্মাদ (সা)-এর প্রতি ইহা অবতীর্ণ হয়। আরবী ভাষায় অবতীর্ণ এই কুরআন তিলাওয়াত কিছুটা কঠিন হলেও সঠিক ও শুদ্ধ করে তিলাওয়াতের জন্য রয়েছে নিয়মাবলী । ইহার ভুল তিলাওয়াত অপরাধ ও পাপের কাজ। মহানবী (সা) বলেছেন £ “এমন অনেক তিলাওয়াতকারী আছে যে কুরআন তিলাওয়াত করে আর কুরআন তার উপর লানত করে ।” (আল-হাদীস) মহানবী (সা) অন্যত্র বলেছেন, “যে ব্যক্তি কুরআন শরীফ শুদ্ধতভাবে তিলাওয়াত করে আল্লাহ্ তাকে প্রতি হরফে দশটি করে নেকী দান করেন।” (আল-হাদীস) হাদীসে আরও বর্ণিত হয়েছে, “কুরআন তিলাওয়াতকারীর পিতা-মাতার মাথায় কিয়ামতের দিন নূরের টুপি পরিয়ে দিবেন।” কুরআন শরীফ ভুল পড়লে অর্থের পরিবর্তন হয়, এমনকি নামাঘও নষ্ট হয়ে যায় । সঠিকভাবে শুদ্ধ করে কুরআন শিক্ষার জন্য প্রণীত হয়েছে বিভিন্ন প্রকার কিতাবপত্র । এক্ষেত্রে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় এ গবেষণামূলক পুস্তকটি দ্বারা পবিত্র কুরআন শিক্ষার জন্য যদি কেহ উপকৃত হয়, তবে আমার শ্রম সার্থক হবে । ইতিপূর্বে আমার যে বইগুলো প্রকাশিত হয়েছে সে শ্রম আল্লাহর ইচ্ছায় সার্থক হয়েছে। এ বইটি সকল মহলের জন্য তথা শিক্ষিত, অর্ধশিক্ষিত বা যারা কিছু পড়তে জানে, তাদের সকলের ক্ষেত্রে স্বল্প সময়ে দ্রত শিক্ষার উপযোগী করে তৈরি করা হয়েছে । ছোট বাচ্চাদের শিক্ষক বই-এর নির্দেশিকা অনুসারে পড়াবে আর শিক্ষিতরা নিজেরা নির্দেশিকা দেখে দেখে পড়বে । বইটির সবকের অংশগুলো বুঝে বুঝে পড়লে দ্রুত ফায়দা পাওয়া যাবে । অনেক জায়গা সহজবোধ্য করার জন্য চিত্র দেওয়া হয়েছে! উল্লেখ্য যে, আমি “সুলতানিয়া" পদ্ধতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৌখিকভাবে কুরআন শিক্ষা দিতাম । অনেকের অনুরোধে, আগ্রহে, উৎসাহে ইহা গ্রন্থাকারে প্রকাশের সিদ্ধান্ত নিলাম । তাতে বন্ধুবর আবুল কালাম আজাদ, মেজর (অবঃ) হারুন-অর-রশিদ বিশেষভাবে সাহায্য করেছেন । বিশেষ করে মাওলানা আবদুল জাববার মেহাসচিব, বাংলাদেশ কওমী মাদ্রাসা
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।