বলেন, "আমি আল্লাহর দাস ও তার প্রেরিত রসুল। আমি তার আদেশের বিপক্ষে যাব না ও সে আমাকে বিফলকাম করবে না।" উমর প্রায়ই বলতেন, "সেদিন যা করেছিলাম ও বলেছিলাম, তার ভয়ে আমি ভীত, সে কারণেই আমি ভিক্ষা প্রদান করা, রোজা রাখা, নামাজ পড়া ও দাসদের মুক্ত করা ক্ষান্ত দিইনি; সেদিন ভীত হয়ে আমি মনে করেছিলাম যে, তা (আমার প্ল্যান) ছিল আরও উত্তম।" তারপর আল্লাহর নবী আলীকে ডেকে পাঠান ও তাকে যা লিখতে বলেন তা হলো, "আল্লাহর নামে, যিনি করুণাময় ও অতি দয়ালু।" সুহায়েল বলেন, "আমি তা স্বীকার করি না; পরিবর্তে লেখো, "আল্লাহর নামে ।" (আল-ওয়াকিদি: '"করুণাময় [আল- রাহমান]" কী তা আমি জানি না, সুতরাং লেখো, যা আমরা লিখি, "আল্লাহর নামে! ।)' আল্লাহর নবী তাকে পরের বাক্যটিই লিখতে বলেন, তিনি তাই লিখেন। অতঃপর তিনি বলেন, 'লেখো, "এটি এই যা আল্লাহর নবী মুহাম্মদ সম্মত হয়েছে সুহায়েল বিন আমরের সাথে।"' সুহায়েল বলেন, "যদি আমি তোমাকে আল্লাহর নবী বলে সাক্ষ্য দিতাম, তবে আমি তোমার সাথে যুদ্ধ করতাম না। তোমার নিজের নাম ও তোমার পিতার নাম লেখো ।" আল্লাহর নবী বলেন, 'লেখো, এটি এই, যা মুহাম্মদ বিন আবদুলল্লাহ সম্মত হয়েছে সুহায়েল বিন আমরের সাথে।" -- আল-তাবারীর (৮৩৯-৯২৩ সাল) অতিরিক্ত বর্ণনা: [€] ইবনে আবদ আল-আলা ও ইয়াকুব এর বর্ণনার পুনরারস্ত: [মুহাম্মদ বিন আবদ আল-আলা আল-সানানি [5] এমুহম্মদ বিন থাওয়ার [8] « মামুর [9] এআল-যুহরি এউরওয়া (বিন আল-যুবায়ের) এআল-মিসওয়ার বিন মাখরামা এবং ইয়াকুব বিন ইবরাহিম [10] -ইয়াহিয়া বিন সাইদ আল-কাততান [11] আবদুল্লাহ বিন আল-মুবারক [12] «মামুর এআল-যুহরি এউরওয়া এআল-মিসওয়ার বিন মাখরামা ও ৯৮ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।