Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১১৮: হুদাইবিয়া সন্ধি-৮: চুক্তি প্রস্তুতি: কে এই সুহায়েল বিন আমর? ত্রাস, হত্যা ও হামলার আদেশ- বিরানব্বই "যে মুহাম্মদ (সাঃ)-কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" উসমান ইবনে আফফান ও আরও দশ জন আদি মক্াবাসী মুহাম্মদ অনুসারী (মুহাজির) তাঁদেরকে কুরাইশরা 'হত্যা করেছে' বলে যে-গুজবটি ছড়িয়ে পড়েছিল, তা শোনার পর স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) কী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন; এই গুজবের প্রতিক্রিয়ায় তিনি তাঁর অনুসারীদের কী ধরনের শপথ ও আনুগত্যের অঙ্গীকার গ্রহণের আহ্বান জানিয়েছিলেন; কোন গাছের নিচে এই শপথ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল; এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে তিনি তাঁর আল্লাহর রেফারেলে কুরানের কোন বাণী অবতারণা করেছিলেন - ইত্যাদি বিষয়ের আলোচনা আগের পর্বে করা হয়েছে। মুহাম্মদের স্বরচিত ব্ক্তিমানস জীবনীগ্রন্থ কুরান ও ইসলামের ইতিহাসের আদি উৎসের সকল এতিহাসিকদের বর্ণনায় যে-বিষয়টি অত্যন্ত স্পষ্ট, তা হলো: “মুহাম্মদ ইবনে আবদুল্লাহ একটি নির্জলা মিথ্যাকে সত্য ভেবে এমনভাবে প্রভাবিত হয়েছিলেন যে, তিনি এই মিথ্যা খবরের প্রতিক্রিয়ায় কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাঁর অনুসারীদের প্রতিজ্ঞা পাশে আবদ্ধ করেছিলেন! মিথ্যা ও সত্যের মধ্যে তিনি কোনো পার্থক্যই করতে পারেননি!” ৯৬ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।