Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

»৯» মুহাম্মদ ইবনে আবদুল্লাহ "আল-রিযওয়ানের শপথ" অনুষ্ঠানটি সম্পন্ন করেছিলেন উসমান হত্যার মিথ্যা খবরটি শোনার পর। তিনি তাঁর অনুসারীদের আনুগত্যের শপথ গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি জানতে পারেন যে, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা! উসমান ও ওপরে বর্ণিত আরও দশজন মুহাম্মদ অনুসারীর সকলেই নিশ্চিন্তে ও নিরাপদেই তাঁদের আত্্ীয়স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, কোনো কুরাইশ তাঁদেরকে কোনোরূপ আক্রমণ কিংবা কটুবাক্য বর্ষণের মাধ্যমে শারীরিক অথবা মানসিক যন্ত্রণা দিয়েছিলেন (পর্ব: ১১৫), এমন ইতিহাস আদি উৎসের মুসলিম এঁতিহাসিকদের বর্ণনায় কোথাও উল্লেখিত হয়নি। তাঁরা সকলেই বহাল তবিয়তে মুহাম্মদ ও তাঁর অনুসারীদের কাছে ফিরে আসেন। আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি যে, কুরাইশদের সঙ্গে হুদাইবিয়া সন্ধি' পত্রে স্বাক্ষর করার পর যখন মুহাম্মদ ও তাঁর অনুসারীরা মদিনায় প্রত্যাবর্তন করছিলেন, তখন মুহাম্মদের ঘোষক ঘোষণা দেন যে "আল-রিহওয়ানের শপথ" বিষয়ে ওহী নাজিল হয়েছে; মুহাম্মদের ভাষায় তা হলো: ৪০১৮ খন তর বহর নক আপন কত শপথ করল। আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন ।" % “কী সেই আসন্ন বিজয়?” তা মুহাম্মদ ব্যক্ত করেছেন তাঁর এই বাণীর পরের বাণীগুলোতে; ৪৮:১৯-২০ _ আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (২০) আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের ওয়াদা দিয়েছেন, যা তোমরা লাভ করবে। তিনি তা তোমাদের জন্যে তবরাম্ষিত ৯২ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।