আর নতুন যে তথ্যটি তিনি যোগ করেছেন, তা হলো, এই শপথটি ছিল "মৃত্যু! অবধি। . এক হাদিসের (৫:৫৭:৪৮) বর্ণনায় যা তিনি লিপিবদ্ধ করেছেন, তা হলো: উসমান ইবনে আফফান বদর যুদ্ধে অংশ গ্রহণ করেননি, ওহুদ যুদ্ধ ক্ষেত্র থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন ও আল-আল-রিযওয়ানের মূল শপথ গ্রহণ অনুষ্ঠানেও তিনি অংশ নিতে পারেননি [13] 1 % বদর যুদ্ধ কালে ( উসমান ইবনে আফকফান স্ত্রী নবী কন্যা রুকাইয়া বিনতে মুহাম্মদ ছিলেন গুরুতর অসুস্থ; তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ না করে তাঁর এই স্ত্রীর সেবা-শুশ্রাধার জন্য ছিলেন মদিনায়, বদর যুদ্ধকালে তাঁর এই স্ত্রীর মৃত্যু হয়। উসমান ও তাঁর এই স্ত্রী মুহাম্মদের পরামর্শে অন্যান্য মুসলমানদের সঙ্গে ৬১৫ সালে আবিসিনায় হিজরত করেন (পর্ব: ৪১) ও এই হিজরতের দুই বছর পর যখন মুহাম্মদের ওপর “শয়তানের বাণী” নাজিল হয় তখন তিনি আর এই স্ত্রী অন্যান্য মুসলমানদের সাথে মন্কায় ফেরত আসেন (পর্ব: ৪২)। এই ফিরে আসা মুসলমানদের ওপর কুরাইশরা কোনোরূপ অত্যাচার করেননি, শুধু মুসলমান হওয়ার কারণে কুরাইশরা সংঘবদ্ধভাবে নব্য মুসলমানদের ওপর যথেচ্ছ অত্যাচার করতেন - এই দাবির কোনো এঁতিহাসিক ভিত্তি নেই (পর্ব: ৪০)। উসমান ইবনে আফফান ওহুদ যুদ্ধে (পর্ব: ৫৪-৭১) অংশ নিয়েছিলেন। কিন্তু তিনি যুদ্ধের মাঠে মুহাম্মদ-কে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে মুহাম্মদের অন্যান্য অনুসারীদের সঙ্গে পালিয়ে বেঁচেছিলেন। যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে তিনি মদিনায় ও ফিরে আসেননি, সম্ভবত: ভীত হয়ে এই ভেবে যে, কুরাইশরা মদিনা আক্রমণ করতে পারে; নাওকবা বিন উসমান এবং সা'দ বিন উসমান নামের ফিরে আসেন তিন দিন পর। এই বিষয়ের বিস্তারিত আলোচনা "নবী গৌরব ধুলিসাৎ!" পর্বে করা হয়েছে ( )। ৯১ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।