Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মক্কায় তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং একইভাবে উসমানের মত তাঁরাও ছিলেন নিরাপদ। যা বর্ণিত হয়েছে, তা হলো- মুহাম্মদ নিজেই তাঁদেরকে এই অনুমতি দিয়েছিলেন। যদি মুহাম্মদ আশংকা করতেন যে, তাঁর এই অনুসারীরা কুরাইশদের কাছে নিরাপদ নয়, তবে এমন অনুমতি তিনি কেন দেবেন? সুতরাং, প্রশ্ন হলো: "যে কুরাইশ জনগণ নাগালের মধ্যে পেয়েও মুহাম্মদ অনুসারীদের ওপর কোনোরূপ কটুবাক্য বা শারীরিক আক্রমণ করেন না, তাঁরা কী কারণে ৪০-৫০ জন লোকের একটি দলকে মুহাম্মদের শিবির ঘেরাও ও তাঁর অনুসারীদের একজনকে তাদের কাছে ধরে নিয়ে আসার জন্য পাঠাবেন?" আর তা ছাড়া মুহাম্মদ অনুসারীদের সংখ্যা ছিল ১৪০০জন; এই বিশাল সংখ্যক লোককে মাত্র ৪০-৫০ জন লোকের একটি দল এসে তাদের শিবির ঘেরাও করে একজনকে ধরে নিয়ে আসার কাহিনী কতটা বিশ্বাসযোগ্য? আদি উৎসের বর্ণনায় যা পরিলক্ষিত, তা হলো, মুহাম্মদ ও তাঁর অনুসারীদের মক্কা প্রবেশে কুরাইশদের এই বাধা প্রদান মুলতঃ তাঁদের নিরাপত্তা রক্ষার কারণে (পর্ব: ১১১-১১২)। তাঁরা মুহাম্মদ ও তাঁর অনুসারীদের গতিবিধির ওপর তীক্ষ নজর রাখছিলেন। ৪০-৫০ জনের যে-দলটি তাঁরা পাঠিয়েছিলেন বলে উল্লেখিত হয়েছে, তা সম্ভবত সে-কারণেই। কাউকে ধরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নয়। কোন ধর্মীয় উদ্দেশ্য সাধন কিংবা প্রতিহিংসা চরিতার্থ করার নিমিত্তে নয়। তথ্যসূত্র ও পাদটীকা: [1] “সিরাত রসুল আল্লাহ”- লেখক: মুহাম্মদ ইবনে ইশীক (৭০৪-৭৬৮ খৃষ্টাব্দ), সম্পাদনা: ইবনে হিশাম [মৃত্যু ৮৩৩ খৃষ্টাব্দ), ইংরেজি অনুবাদ: 4. 001][এ./0৬, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, করাচী, ১৯৫৫, 153 0-19-636033-1, পৃষ্ঠা ৫০৩ 1000://547%8-0151151810.00.010/1179525/1017%20151790%20- %203179%2078581%20411917.1991 ৮৫ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।