নব্য মুসলমানদের প্রতি কুরাইশদের অকথ্য অত্যাচারের যে-বিবরণ গত ১৪০০ বছর যাবত মুহাম্মদ অনুসারী পণ্তিত ও অপপ্তিতরা (অধিকাংশই না জেনে) বিশ্ববাসীদের উদ্দেশে প্রচার করে আসছেন, তা আসলে কী ও কেন, তার আধ্শক আলোচনা '“শয়তানের বাণী”- প্রাপক ও প্রচারক মুহাম্মদা' পর্বে (পর্ব: ৪২) করা হয়েছে। এ বিষয়ের বিস্তারিত আলোচনা আইয়্যামে জাহিলিয়াত' অধ্যায়ে করা হবে (এই পর্বের আলোচনা শুধু প্রাসঙ্গিক ঘটনা প্রবাহের মধ্যেই সীমাবদ্ধ রাখছি)। মুহাম্মদ ইবনে ইশাক, আল-তাবারী ও আল-ওয়াকিদির এই বর্ণনায় আমরা জানতে পারি যে, উসমান ইবনে আফফান নিরাপদে মক্কায় প্রবেশ করেন, মক্কা প্রবেশের সঙ্গে সঙ্গেই আবান বিন সাইদ বিন আল-আস নামের তাঁর এক কাজিন তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেন, কুরাইশ নেতৃবৃন্দরা তাঁর কথা শোনেন ও যখন তাঁরা জানতে পারেন যে, তিনি কাবা-শরীফ তওয়াফ করতে এসেছেন তখন তাঁরা স্বতঃস্ফৃর্তভাবে তাঁকে তা করার আহবান জানান। এই ঘটনার বর্ণনা কোনোভাবেই প্রমাণ করে না যে মুসলমানদের কাবা শরীফ তওয়াফ ও তাতে শ্রদ্ধা নিবেদন করতে বাধা প্রদান করাই ছিল কুরাইশদের মুখ্য উদ্দেশ্য! তাঁদের মুখ্য উদ্দেশ্য যদি তাইই হতো, তবে তাঁরা স্বতঃস্কুর্তভাবে উসমানকে কাবা শরীফ তওয়াফের অনুমতি দিতেন না। আর আল-ওয়াকিদির অতিরিক্ত বর্ণনায় আমরা জানতে পারি যে, উসমান মক্কায় তাঁর কখনো কোন আক্রমণের চেষ্টা, কিংবা নিদেনপক্ষে তাঁরা তাঁকে কোনো কটুবাক্য বর্ষণ করেছিলেন - এমন আভাসে কোথাও উল্লেখিত হয়নি । এমন কি হতে পারে না যে, "যেহেতু উসমান ইবনে আফফান ছিলেন মক্কার প্রভাবশালী বানু উমাইয়া বিন আবদ শামস গোত্রের (আবু সুফিয়ানের গোত্র) সদস্য, তাই তিনি কুরাইশদের কাছ থেকে রেহাই পেয়েছিলেন?" এর সংক্ষিপ্ত জবাব হলো, "না!" কারণ, আল-ওয়াকিদির বর্ণনায় আমরা জানতে পারি, শুধু উসমানই নয়, আরও কিছু মুসলমান ৮৪ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।