Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১১৬: হুদাইবিয়া সন্ধি-৬: উসমান ইবনে আফফান হত্যার গুজব! ত্রাস, হত্যা ও হামলার আদেশ- নব্বুই "যে মুহাম্মদ (সাঃ)-কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" মক্কা শহর থেকে ৯ মাইল দূরবর্তী ছোট্ট শহর হুদাইবিয়া নামক স্থানে অবস্থানকালে যখন বুদায়েল বিন ওয়ারকা আল-খুযায়ি নামের এক লোক ও তার সঙ্গীরা স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাথে দেখা করে তাঁর মক্কা আগমনের কারণ জানতে চেয়েছিলেন, তখন মুহাম্মদ তাদের কী জবাব দিয়েছিলেন; বুদায়েল বিন ওয়ারকার কাছ থেকে মুহাম্মদের সেই জবাবটি শোনার পর কুরাইশরা তা কী কারণে বিশ্বাস করেননি; বুদাইলের সংবাদের ওপর আস্থাহীন কুরাইশরা কী কারণে মুহাম্মদের কাছে তাঁদের বেশ কিছু প্রতিনিধি প্রেরণ করেছিলেন; কালো সেনাদলের (আহাবিশ: বিভিন্ন ছোট ছোট গোত্র ও উপগোব্রের লোক সম্মিলিত বাহিনী, যারা কুরাইশদের সাথে মৈত্রী স্থাপন করেছিলেন') প্রধান আল-হুলায়েস বিন আলকামা নামের এক কুরাইশ প্রতিনিধি কী কারণে মুহাম্মদের কাছে না গিয়েই মাঝপথ থেকে তাঁদের কাছে ফিরে এসেছিলেন ও কী কারণে তিনি কুরাইশদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন; উরওয়া বিন মাসুদ আল-থাকাফি নামের কুরাইশদের আর এক প্রতিনিধি যখন মুহাম্মদের সাথে কথা বলছিলেন, তখন আবু বকর ইবনে কুহাফা তাঁকে কী কারণে অশ্রাব্য গালি বর্ষণ ও অপমান করেছিলেন;, সেই একই আলোচনাকালে আল-মুঘিরা বিন শুবা নামের ৭৯ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।