Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম বুখারীর (৮১০-৮৭০ সাল) বর্ণনা: ইমাম বুখারীর বর্ণনা ইবনে ইশাক, আল-তাবারী ও আল-ওয়াকিদির বর্ণনারই অনুরূপ । কিন্তু তিনি ইবনে ইশাক ("আল-লাত এর দুধ চোষ!"), আল-তাবারী ও আল-ওয়াকিদি ("আল-লাতের ভগাঙ্কুর চোষ!") প্রমুখ সিরাত লেখকদের মত উরওয়া বিন মাসুদ-কে দেয়া আবু বকরের অশ্রাব্য-গালি সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে যা লিখেছেন তা হলো, "--তা শুনে আবু বকর তাঁকে গালাগালি করেন--।" (বিস্তারিত তথ্যসূত্র [4]) »৯৯ আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় যে-বিষয়টি অত্যন্ত স্পষ্ট, তা হলো - কুরাইশরা মুহাম্মদের কাছে তাঁদের বেশ কিছু প্রতিনিধি পাঠিয়েছিলেন। উদ্দেশ্য, খুযায়ি ও তাঁর সঙ্গের লোকেরা ছিলেন মুহাম্মদের বিশিষ্ট মিত্র; তাই স্বাভাবিক কারণেই তাঁরা তাদের কথায় বিশ্বাস স্থাপন করতে পারেননি। তাঁরা আল-হুলায়েস বিন আলকামা-কে বিশ্বাস করতে পারেনি এই কারণে যে, তিনি 'কুরবানির উটগুলো দেখে এতই প্রভাবিত হয়েছিলেন যে, তিনি মুহাম্মদের কাছে না গিয়ে মাঝপথ থেকেই কুরাইশদের কাছে ফিরে এসেছিলেন! এমত পরিস্থিতিতে কুরাইশরা তাঁকে কী ভরসায় বিশ্বাস করবেন? অন্যদিকে, মুহাম্মদের সাথে আলোচনার এক পর্যায়ে যখন উরওয়া বিন মাসুদ আল- রূপ অশ্রাব্য গালিগালাজ করেছিলেন তা ইবনে ইশাক, আল-ওয়াকিদি ও আল-তাবারীর বর্ণনায় অত্যন্ত সুনির্দিষ্ট এবং ইমাম বুখারীর বর্ণনায় তা উহ্য! এ ছাড়াও তাঁকে শারীরিক আক্রমণ করেছিলেন আর এক মুহাম্মদ অনুসারী, নিতান্ত তুচ্ছ কারণে । মুহাম্ম-কে আক্রমণ বা অসম্মান করার জন্য উরওয়া বিন মাসুদ আল-থাকাফি যে মুহাম্মদের দাড়িতে হাত দিয়েছিলেন, এমন আভাস আদি উৎসের বর্ণনায় কোথাও উল্লেখিত হয়নি। ৭২ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।