করে, আমরা তাদেরকে কালক্ষেপণের সময় প্রদান করবো ও তারা আমাদেরকে আমাদের মত ছেড়ে দেবে, যেন আমরা লোকদের (অর্থাৎ, 'আরবদের') ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। যদি আমি বিজয়ী হই, তবে লোকেরা যে ভাবে (ইসলামে') যোগ দেয়, ইচ্ছা করলে তারাও সেভাবে যোগ দিতে পারবে; যদি তারা তা না করে, তবে তারা বিশ্রাম ও শক্তি সঞ্চয় করতে পারবে। যদি তারা তা প্রত্যাখ্যান করে, তবে যার হাতে আমার জীবন তার কসম, আমি তাদের সাথে যুদ্ধ করবো যতক্ষণে না আমার গর্দান বিচ্যুত হয় অথবা আল্লাহ তার আদেশ কার্যকর করে ।" বুদায়েল বলেন, "আপনি যা বলেছেন, তা আমরা তাদের অবহিত করাবো ।" অতঃপর বুদায়েল যাত্রা করেন ও কুরাইশদের কাছে আসেন, বলেন, "আমরা এই লোকটির কাছ থেকে তোমাদের কাছে এসেছি। আমরা তার বিবৃতি শুনেছি - যদি তোমরা আমাদের তা উপস্থিত করতে বলো, আমরা তা করবো ।" তাদের মধ্যে যারা নির্বোধ [8] তারা বলেন, "তার কাছ থেকে আনা কোনো খবর তোমাদের কাছ থেকে শোনার প্রয়োজন আমাদের নেই।" কিন্তু তাদের মধ্যের কোন এক বুদ্ধিমান ব্যক্তি বলেন, "তাকে যা বলতে শুনেছ, আমাদের কাছে তা খুলে বলো।" অতঃপর তিনি বলেন, "আমি তাকে এই বলতে শুনেছি" - আল্লাহর নবী তাকে যা বলেছিলেন, তা তিনি তাদেরকে বলেন। উরওয়া বিন মাসুদ আল-থাকাফি উঠে দাঁড়ান ও বলেন, "আমার লোকেরা, তোমরা কি আমার পিতৃ সমতুল্য নও?" তারা বলে, "হ্যাঁ।" "আমি কি তোমাদের সন্তান সমতুল্য নই [91?" তিনি জিজ্ঞাসা করেন। তারা বলে, "হ্যাঁ" "তোমরা কি আমাকে সন্দেহ করো?" তিনি জানতে চান। তারা বলে, "না।" তিনি বলেন, "তোমরা কি জানো যে, (একবার) সহযোগিতা পাওয়ার জন্য আমি 'উকাজ' এর লোকদের আহ্বান করেছিলাম ও যখন তারা আমাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি, তখন আমি আমার পরিবার ও ৬৯ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।