Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ফেলছিলেন, তারা সেটার দিকে দৌড়ে যাচ্ছিলো; যদি তাঁর একটা মাথার চুলও পড়ে, তারা তা কুড়িয়ে নেয়ার জন্য দৌড়চ্ছিল। অতঃপর তিনি কুরাইশদের কাছে ফিরে আসেন ও বলেন, "আমি খসরুর সাম্রাজ্যে তাঁর সাথে দেখা করেছি, সিজারের সাম্রাজ্যে তাঁর সাথে দেখা করেছি ও নিগাস-এর সাম্রাজ্যে তাঁর সাথে দেখা করেছি; কিন্তু আমি এমন কোন রাজা দেখিনি, যে তাঁর জনগণের কাছে ছিলেন এমন, যেমন তাঁর অনুসারীদের কাছে ছিলেন মুহাম্মদ । আমি এ লোকদের দেখেছি যারা কখনোই কোনো কারণে মুহাম্মদকে পরিত্যাগ করবে না, সুতরাং তোমাদের বিবেচনা তোমরা নিজেরাই করো ।" [7] আল-তাবারীর (৮৩৯-৯২৩ সাল) অতিরিক্ত বর্ণনা: মুহাম্মদ বিন আবদ আল-আলা আল-সানানি *মুহম্মদ বিন থাওয়ার « মামুর এআল- যুহরি « উরওয়া (বিন আল-যুবায়ের) « আল-মিসওয়ার বিন মাখরামা হইতে বর্ণিত; এবং ইয়াকুব বিন ইবরাহিম -ইয়াহিয়া বিন সাইদ আল-কাততান আবদুল্লাহ বিন আল- মুবারক «মামুর এআল-যুহরি « উরওয়া « আল-মিসওয়ার বিন মাখরামা ও মারওয়ান বিন আল-হাকাম হইতে বর্ণিত: 'যখন তাঁরা সেখানে ছিলেন, বুদায়েল বিন ওয়ারকা আল-খুযায়ি খুযাআ গোত্রের কিছু লোককে নিয়ে তাদের কাছে আসেন। (তিহামা জনগণের মধ্যে তারা ছিলেন আল্লাহর নবীর বিশ্বস্ত বন্ধু) বুদায়েল বলেন, "আমি কাব বিন লুয়ভি ও আমির বিন লুয়ভি-কে তাদের মহিলা ও সন্তানদের সঙ্গে নিয়ে আল-হুদাইবিয়ার সারামৌসুমী কুপগুলোর (81 56850 %/০115) পাশে শিবির স্থাপন করতে দেখেছি। তারা যুদ্ধ করার অভিপ্রায় নিয়ে এসেছে, যেন আপনি কাবা ঘরে ঢুকতে না পরেন।" আল্লাহর নবী বলেন, "আমরা কারও সাথে যুদ্ধ করতে আসিনি; আমরা এসেছি তীর্থযাত্রা [হজ] পালনের উদ্দেশ্যে। যুদ্ধ কুরাইশদের ক্লান্ত ও ক্ষতিগ্রস্ত করেছে। যদি তারা ইচ্ছা ৬৮ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।