না। আল্লাহর কসম, আমি মনে করি যে, আগামীকাল এই লোকগুলো (এখানে) তোমাকে পরিত্যক্ত করবে।" [পর্ব- ৬৯] তখন আবু বকর আল্লাহর নবীর পিছনে বসে ছিলেন, তিনি বলেন, "আল-লাত এর দুধ চোষ! আমাদের কি তাঁকে পরিত্যক্ত করা উচিত?" তিনি জিজ্ঞাসা করে জানতে চান, কে এই কথাগুলো তাকে বলেছে। যখন তিনি জানতে পারেন, সে ছিল ইবনে আবু কুহাফা, তিনি বলেন, "আল্লাহর কসম, আমি তোমার আনুকুল্যের জন্য যদি খণী না থাকতাম, তবে আমি এর সমুচিত জবাব দিতাম, কিন্তু এখন তা শোধবোধ হয়ে গেলো।" [5] অতঃপর যখন তিনি আল্লাহর নবীর সাথে কথা বলছিলেন, তখন তিনি তাঁর দাড়ি ধরা শুরু করেন। আল-মুঘিরা বিন শুবা বর্ম-আবরণ পরিহিত অবস্থায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিলেন। যখন তিনি [উরওয়া] আল্লাহর নবীর দাড়ি ধরে ছিলেন, তখন তিনি তার হাতে আঘাত করা শুরু করেন ও বলেন,"হাতটা খোয়ানোর আগেই আল্লাহর নবীর দাড়ি থেকে তোমার হাতটা সরাও।" উরওয়া বলেন, "তুমি আমাকে হতবুদ্ধি করলে, কী রুক্ষ ও অভদ্র তুমি!" আল্লাহর নবী মুচকি হাসেন; যখন উরওয়া জানতে চান, লোকটি কে ছিল, তখন তিনি বলেন, সে বু অর ব্নি শব. ৩ শন তিল বন 'এই নরাধম, এই তো সেদিনও না আমি তোর নাপাক শরীর ছাপ করে দিয়েছি" [€] আল্লাহর নবী তাকে সেই কথাগুলোই বলেন যা তিনি অন্যদের বলেছিলেন; যেমন, তিনি যুদ্ধ করার জন্য আসেননি। আল্লাহর নবীর অনুসারীরা তাঁর সাথে কীরূপ আচরণ করছে, তা প্রত্যক্ষ করে তিনি তাঁর কাছ থেকে উঠে আসেন। যখনই তিনি অজু করা সম্পন্ন করছিলেন, তারা দৌড়ে তাঁর সেই ব্যবহৃত পানি নেয়ার জন্য যাচ্ছিল; যখন তিনি থুতু ৬৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।