যখন তাদের এইসব ঘটনা বলেন, তারা বলে, "বসে পড়! তুমি শুধুই এক বেদুইন, একদম অজ্ঞ।" আবদুল্লাহ বিন আবু বকর আমাকে বলেছেন যে, এই বিষয়টি আল-হুলায়েসকে করে ক্রুদ্ধ; তিনি বলেন, "হে কুরাইশরা, আমরা এ জন্য তোমাদের সাথে জোট ও চুক্তিবদ্ধ হইনি, আল্লাহর ঘরে যে মানুষ শ্রদ্ধা জানাতে আসে, তাকে কী বাধা দেয়া যায়? যার হাতে আমার জীবন তার কসম, মুহাম্মদ যা করতে এসেছে, তা হয় তাকে তোমরা করতে দেবে, নতুবা আমি আমার সমস্ত কালো সৈন্যদের নিয়ে প্রস্থান করবো ।" তারা বলে, "শান্ত হও হুলায়েস, যে পর্যন্ত না আমরা আমাদের নিজেদের জন্য গ্রহণযোগ্য শর্ত অর্জন করতে পারি!! আল-যুহরি তাঁর বর্ণনায় যা বলেছেন: 'অতঃপর তারা উরওয়া বিন মাসুদ আল-থাকাফি (01/8 0. 1/951010 91-701808)-কে আল্লাহর নবীর কাছে প্রেরণ করে, তিনি বলেন, পর তাদের সাথে কঠোরতা ও কটুবাক্য আমি প্রত্যক্ষ করেছি। তোমরা জানো যে, তোমারাই হলে আমার পিতৃ সমতুল্য ও আমি তোমাদের সন্তান সমতুল্য”- এটি এই জন্য যে, উরওয়া ছিলেন সুবায়া বিনতে আবদু সামস (5998918 ৭. 14১9০. 5179105)- এর পুত্র- “তোমাদের ওপর যা ঘটেছে, তা আমি শুনেছি ও আমার যে-লোকেরা আমাকে মান্য করে, তাদেরকে আমি সংগ্রহ করেছি; অতঃপর আমি তোমাদেরকে সাহায্যের জন্য এসেছি।" তারা তার সাথে একমত হয় ও বলে যে তারা তাকে সন্দেহ করেনি। অতঃপর তিনি আল্লাহর নবীর নিকট আসেন, তাঁর সামনে বসে পড়েন ও বলেন: "মুহাম্মদ, তুমি কি বিভিন্ন ধরনের মানুষদের সংগ্রহ ও একত্রিত করেছো এবং তারপর মহিলা ও সন্তানদের সঙ্গে নিয়ে চিতাবাঘের চামড়া পরিধান করে বাহির হয়ে এসেছে ও প্রতিজ্ঞা করেছে যে, তোমার জোরপূর্বক মন্কায় প্রবেশ তারা কখনোই হতে দেবে ৬৬ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।