Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অতঃপর তারা কুরাইশদের কাছে গমন করে ও তারা যা শুনেছে, তা কুরাইশদের অবহিত করায়; কিন্তু তারা তদেরকে সন্দেহ করে ও তাদের সাথে রুক্ষ ভাষায় যে- কথাগুলো বলে, তা হলো, "সে হয়তো যুদ্ধের অভিপ্রায় নিয়ে আসেনি, কিন্তু আল্লাহ্‌র কসম আমাদের ইচ্ছার বিরুদ্ধে সে এখানে কিছুতেই ঢুকতে পারবে না, যেন আরবরা কখনো বলতে পারে যে, আমরা তাকে তা করার অনুমতি দিয়েছিলাম ।" খুযাআ গোত্রের যা কিছু ঘটনা, তার সমস্ত খবরই মুহাম্মদের কাছে তারা সরবরাহ করে আসছিলেন। অতঃপর কুরাইশরা বানু আমির বিন লুয়ভি গোত্রের মিকরায বিন হাফস বিন আল- আখিয়াফ (11092 ৮. 795 চ. ৪1-/11790ি নামের এক ভাইকে তাঁর কাছে পাঠায়। যখন আল্লাহর নবী তাকে আসতে দেখেন, তখন তিনি বলেন, "এ হলো এক বিশ্বাসঘাতক ব্যক্তি!" যখন তিনি সেখানে আসেন ও তাঁর সাথে কথা বলেন, আল্লাহর নবী তাকে একই জবাব দেন, যা তিনি বুদায়েল ও তার সঙ্গীদের দিয়েছিলেন; অতঃপর তিনি কুরাইশদের কাছে ফিরে আসেন ও আল্লাহর নবী তাকে যা বলেছিলেন, তা তিনি তাদেরকে অবহিত করান। তারপর তারা আল-হুলায়েস বিন আলকামা বা ইবনে যাববান (81-741895 ৮. 1/5109179 01 107 290090)-কে তাঁর কাছে পাঠায়, তিনি ছিলেন বানু আল-হারিথ বিন আবদু মানাত বিন কিনানা গোত্রের এক লোক ও সেই সময়ের কালো সেনাদলের (01801 6০029) প্রধান। যখন আল্লাহর নবী তাকে দেখেন, তখন বলেন, "এ হলো ধর্মপ্রাণ লোকদের একজন, সুতরাং কুরবানির পশুগ্তলোকে তার কাছে পাঠাও, যেন সে সেগ্তলো দেখতে পায়!" যখন তিনি দেখতে পান যে, সেই পশুগুলো উপত্যকার আশেপাশে ও তার পাশ দিয়ে বিচরণ করছে, যাদের গলায় আছে উৎসবের গলাবন্ধ (956৮6 ০০11915) ও চুলগুলো ছিল খাওয়া খাওয়া - এ কারণে যে তাদেরকে কুরবানি স্থানে না নিয়ে ধরে রাখা হয়েছে বহুদিন; এই দৃশ্যগুলো দেখে তিনি এতই প্রভাবিত ৬৫ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।