Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

'আবদুল্লাহ বিন আবু বকর আমাকে বলেছেন যে আসলাম গোত্রের এক লোক এ কাজে স্বেচ্ছায় রাজি হয় ও তাদেরকে এবড়োখেবড়ো পাথুরে গিরিপথের মধ্য দিয়ে নিয়ে যায়, যা মুসলমানদের জন্য ছিল খুবই কষ্টসাধ্য। যখন তারা তার মধ্য দিয়ে পাথুরে নদী বলেন, "বলো, আমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করি ও তার কাছেই অনুশোচনা প্রকাশ করি।" তারা তাই করে, অতঃপর তিনি বলেন, "এটিই হলো আমাদের "পাপ নির্বাণ" (অর্থাৎ, 'যা আমাদের পাপ কাজ মোচন করে'-কুরান ২:৫৮ ও ৭:১৬১), যা ইসরাইলের সন্তানদের জন্য ছিল আদেশ; কিন্তু তারা এই কথাগুলো বলেনি।" [া আল্লাহর নবী তাঁর দলের লোকদের ডান দিকে ঘুরে লবণাক্ত পাতা যুক্ত ঝোপঝাড়ের (581 05) ভেতর দিয়ে আল-মুরার (91-11191) গিরিপথের পাশ দিয়ে মক্কার নিন্নভাগে হুদাইবিয়ার ঢালু পাড়ে যাওয়ার হুকুম করেন। তারা তাই করে । যখন কুরাইশ অস্থারোহী সদস্যরা ধুলা-ভর্তি রাস্তা দেখে জানতে পারে যে, তারা তাদের পথ পরিবর্তন করে অন্য পথে চলে গিয়েছে, তারা তাদের অশ্ব দ্রতবেগে চালনা করে কুরাইশদের কাছে ফিরে আসে। আল্লাহর নবী আল-মুরার গিরিপথ পর্যন্ত গমন করেন ও যখন তার উটটি বসে পড়ে তখন লোকেরা বলে, "উটটি আর উঠে দাঁড়াবে না", তিনি বলেন: "এটি তা করতে অস্বীকৃতি প্রকাশ করেনি ও এটি এর স্বভাব নয়, কিন্তু যে-সত্তা মক্কায় হাতিকে সংযত করেছিল, সেই এটিকে ফিরিয়ে রেখেছে [5]। আজ কুরাইশরা যে-শতই নির্ধারণ করে হবো।" অতঃপর তিনি লোকদের অবতরণ করতে বলেন। তারা তাতে আপত্তি করে এই বলে যে, সেখানে কোনো পানির ব্যবস্থা নেই যার পাশে তারা সাময়িক ভাবে থামতে পারে। ৫৯ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।