Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আবু তালিব মারফত সুরা তওবার এ ঘোষণাটি দেয়া হয়েছিল তাবুক যুদ্ধের (অক্টোবর, ৬৩০ সাল) পাঁচ মাস পর! মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮ সাল) বর্ণনা পুনরারভ: [1] [2] [3] পূর্ব প্রকাশিতের (পর্ব- ১১১) পর; আল-যুহরির অব্যাহত বর্ণনা: “যখন আল্লাহর নবী উসফান (0599) নামক স্থানে ছিলেন, বিশর বিন সুফিয়ান আল-কাবি তাঁর সঙ্গে দেখা করে ও বলে, "কুরাইশরা আপনার আসার খবর জানতে পেরেছে ও তারা তাদের দুধেল উগুলো [এ] সঙ্গে নিয়ে চিতাবাঘের চামড়া পরিধান করে বাহির হয়ে এসে ধু তুওয়া (38 18%/9) নামক স্থানে শিবির স্থাপন করছে ও প্রতিজ্ঞা করেছে যে, তারা আপনাকে কোনোভাবেই মক্কায় ঢুকতে দেবে না [9] খালিদ বিন আল-ওয়ালিদ তাদের অশ্বারোহী সদস্যদের সাথে আছে, যাদেরকে তারা সম্মুখে 'কুরাল-ঘামিম' নামক স্থানে পাঠিয়েছে [পর্ব: ৯৬]। (অন্য এক উৎসের রেফারেনে আল তাবারী বর্ণনা করেছেন যে, খালিদ বিন আল-ওয়ালিদ মুসলমান হিসাবে এ দিন আল্লাহর নবীর সঙ্গে ছিলেন [পর্ক- ১১২))। আল্লাহর নবী বলেন, "কুরাইশদের দুর্ভাগ্য, যুদ্ধ তাদেরকে সাবাড় করে ফেলেছে! তাদের কী এমন ক্ষতি হতো যদি তারা আমাকে ও বাকি আরবদেরকে আমাদের মত ছেড়ে দিতো যেন আমরা আমাদের নিজস্ব উপায়ে এর সুরাহা করতে পারি? যদি তারা আমাকে বিজয়ী করে, তবে তারা দলে দলে এসে ইসলামে অন্তর্ভুক্ত হতে পারে৷ যদি তারা তা না করে, তবে যতক্ষণ তাদের শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করবে, সুতরাং কুরাইশদের চিন্তার কী আছে? আল্লাহর কসম, আল্লাহ আমার ওপর যে-দায়িত্ব ন্যস্ত করেছে, তাতে আমার বিজয় অর্জন অথবা ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত আমি এই যুদ্ধ বন্ধ করবো না।" অতঃপর তিনি বলেন, "কে আছো এমন, যে আমাদেরকে ভিন্ন পথে বাইরে নিয়ে যাবে, যাতে আমাদেরকে তাদের সম্মুখীন হতে হবে না?" ৫৮ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।