ইসলাম নামক মতবাদের আল-নাসিখ ওয়া আল-মনসুখ (41-3951101 9৪. 81 1491750107) নিয়ম অনুযায়ী পরবর্তীতে মদিনায় নািল-কৃত এসব কঠিন থেকে কঠিনতম আদেশ ও নিষেধ মুহাম্মদের মক্কা ও প্রাথমিক মদিনা জীবনে নাযিলকৃত আপাত সহনশীল আদেশ ও নিষেধকে বাতিল করে দিয়েছে (পর্ব: ২৭)। ইংরেজিতে একটি প্রবাদ আছে, "1116 0951] 15 17 616 0969111, যার বাংলা অর্থ এভাবে করা যেতে পারে যে, "সত্যতার যাচাই হয় ঘটনার পুভ্খানুপুঙ্খ পর্যালোচনায়!" মুহাম্মাদ তাঁর আল্লাহর রেফারেলে দাবি করছেন যে, কুরাইশরাই প্রথম হুদাইবিয়া চুক্তি ভঙ্গ করেছিলেন, তাই তিনি তাঁদের আক্রমণ ও পরাস্ত করে মক্কা বিজয় করেছিলেন। হুদাইবিয়া সন্ধি চুক্তি কে প্রথম ভঙ্গ করেছিল, তা জানার জন্য প্রয়োজন এই সন্ধি-পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহের গভীর ও পুঙ্থানুপুভ্খ পর্যালোচনা। তাই আমি আদি উৎসের মুসলিম এঁতিহাসিকদেরই রচিত সিরাত ও হাদিস-গ্রন্থ এবং মুহাম্মদেরই স্বরচিত গ্রন্থ কুরানের আলোকে বনি কুরাইজা গণহত্যা ঘটনা-প্রবাহের মতই (পর্ব: ৮৭-৯৫) হুদাইবিয়া সন্ধি পরবর্তী সময়ের প্রতিটি ঘটনাপ্রবাহ পৃথক পৃথক ভাবে আলোচনা করবো, যাতে উৎসাহী মুক্তচিন্তার পাঠকরা আদি উৎসে বর্ণিত সেই তথ্য-উপাত্তের নিরপেক্ষ বিশ্লেষণের মাধ্যমে মুহাম্মদের দাবির সত্য-মিথ্যা যাচাই করতে পারেন। একই সাথে, মুহাম্মদ অনুসারী পপ্তিত ও অপগ্তিতরা কীভাবে আদি উৎসে বর্ণিত এই সব ঘটনাপ্রবাহের তথ্যবিকৃতির মাধ্যমে সাধারণ সরলপ্রাণ মুসলমান ও অমুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, তারও কিছুটা সম্যক ধারণা তাঁরা পেতে পারেন। [কুরানের উদ্ৃতিগুলো সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ (হারাম শরীফের খাদেম) কর্তৃক বিতরণকৃত বাংলা তরজমা থেকে নেয়া, অনুবাদে ক্রটি-বিচ্যুতির দায় অনুবাদকারীর ৷ কুরানের ছয়জন বিশিষ্ট অনুবাদকারীর পাশাপাশি অনুবাদ এখানে ।] ৫৪ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।