আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন। তাদের লাঞ্কিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন”। ৯:১৭-১৮- “মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ আবাদ করার, যখন তারা নিজেরাই নিজেদের কুফরীর স্বীকৃতি দিচ্ছে। এদের আমল বরবাদ হবে এবং এরা আগুনে স্থায়ীভাবে বসবাস করবে । (১৮) নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামায ও আদায় করে যাকাত; আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব, আশা করা যায়, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভূক্ত হবে”। ৯:২৮-২৯ _ 'হে ঈমানদারগণ! মুশরিকরা তো অপবিত্র। সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল-হারামের নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্রের আশংকা কর, তবে আল্লাহ চাইলে নিজ করুনায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (২৯) তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের এ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না »» সুরা তওবার এই নির্দেশগুলোর বিস্তারিত আলোচনা পরবর্তীতে করা হবে। ইসলামের ইতিহাসে হুদাইবিয়া সন্ধি চুক্তি এতটাই গুরুত্বপূর্ণ যে মক্কা বিজয়ের ১২ মাস পরে মুহাম্মদ তাঁর এই নির্দেশে আবারও উত্থাপন করে তাঁদের বিরুদ্ধে নৃশংস আদেশ জারি করেন। তিনি তাঁর মতবাদে দীক্ষিত হওয়ার জন্য চার মাসের আল্টিমেটাম জারি করেন! সুরা তওবার এই নাজিলের সময়ের ক্রমিক মান অনুসার এটি ১১৩ নম্বর সুরা; কুরানের সর্বশেষ সুরা হলো সুরা নছর (বর্তমান কুরানের ১১০ নম্বর) যাতে কোনো নির্দেশ নেই (পর্ব: ১০৫)। ৫৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।