সুতরাং এই সম্পত্তিটি বিশেষভাবে আল্লাহর নবীকে প্রদান করা হয়েছিল। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর নবী তার সমস্তই না একমাত্র তাঁর নিজের জন্য গ্রহণ করেছিলেন, না তা থেকে তিনি তোমাদের বঞ্চিত করেছিলেন; বরং তা থেকে তিনি তোমাদের সবাইকেই প্রদান করেছিলেন ও তোমাদের মধ্যে তা ভাগাভাগি করে দিয়েছিলেন, যতক্ষণে না তা থেকে মাত্র এই পরিমাণ সম্পত্তি অবশিষ্ট থাকে। তারপর যা কিছু অবশিষ্ট থাকতো, তা তিনি খরচ করতেন সেখানে যেখানে আল্লাহর সম্পদ ব্যয় করা হয় (অর্থাৎ, চ্যারিটি); আল্লাহর নবী এমনি ভাবেই কাজ করেছেন তাঁর সমস্ত জীবন। তারপর তিনি মৃত্যুবরণ করেন, আবু বকর বলে, "আমিই হলাম আল্লাহর নবীর উত্তরাধিকারী ।" অতঃপর তিনি (অর্থাৎ, আবু বকর) এই সম্পত্তিটির দায়িত্ব গ্রহণ করেন ও আল্লাহর নবী যেভাবে তার বিলিব্যবস্থা করতেন, তিনি সেভাবেই তা করতেন; তোমারা সবাই (সেই সময়) তার সেই বিষয়টি আবগত ছিলে ।" তারপর উমর আলী ও আব্বাসের দিকে ঘোরেন ও বলেন, "তোমরা দু'জনেরই মনে আছে যে, যা তোমরা বর্ণনা করেছো তার বিলিব্যস্থা করেছিলেন আবু বকর, আল্লাহ এ বিষয়ে ভাল জানে, তিনি ছিলেন আন্তরিক, ধার্মিক, সঠিকভাবে পরিচালিত ও সঠিক পথের অনুসারী । তারপর আল্লাহ আবু বকরের মৃত্যু ঘটায় ও আমি বলি, 'আমিই হলাম আল্লাহর নবী ও আবু বকরের উত্তরাধিকারী ।' অতঃপর আমি এই সম্পত্তিটি আমার শাসন আমলের (অর্থাৎ, খেলাফত) প্রথম দুই বছর নিজের অধিকারে রাখি এবং আমি এর বিলিব্যবস্থা ঠিক সেভাবেই করি, যা আল্লাহর নবী ও আবু বকর করতেন; আল্লাহ জানে যে, আমি ছিলাম আন্তরিক, ধার্মিক, সঠিকভাবে পরিচালিত ও সঠিক পথের অনুসারী (এই বিষয়ে); এরপর তোমরা উভয়েই (অর্থাৎ, আলী ও আব্বাস) আমার কাছে এসেছিলে ও তোমাদের উভয়েরই দাবি ছিল এক ও অভিন্ন; হে আব্বাস! তুমিও আমার কাছে এসেছিলে । অতঃপর আমি তোমাদের ৪৮৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।