ও অস্থাবর সমস্ত সম্পদ এবং মহিলা ও শিশুদের বন্দী করে দাস ও যৌনদাসী রূপে রূপান্তরিত করে ভাগাভাগি করে নিয়েছে নিজেদের মধ্যে! এমত পরিস্থিতিতে নিজেদের জীবন ও মা-বোনন্ত্রী-কন্যা ও শিশুদের দাস ও যৌনদাসী রূপে রূপান্তরিত হওয়ার অভিশাপ থেকে রক্ষা করার প্রচেষ্টায় ফাদাক অধিবাসীদের কাছে যে একটি মাত্র পথ খোলা ছিল, তা হলো, মুহাম্মদের কাছে তাঁদের সর্বস্ব হস্তান্তর করে প্রাণ ভিক্ষা ও বিতাড়িত হবার সুযোগ দানের আকুতি করা! তাঁরা ঠিক সেই কাজটিই করেছিলেন। মুহাম্মদ ও তাঁর অনুসারীদের সংঘটিত এই সকল অমানবিক কর্মকাণ্ডের ইতিহাস আদি উৎসে মুসলিম এতিহাসিকদেরই বর্ণনায় অত্যন্ত স্পষ্ট ও প্রাণবন্ত। তা সত্তেও তথাকথিত মডারেট (ইসলামে কোনো কোমল, মোডারেট বা উগ্রবাদী শ্রেণীবিভাগ নেই) ইসলাম বিশ্বাসী পপ্তিত ও অপগ্তিতরা শতাব্দীর পর শতাব্দী যাবত নির্লজ্জ মিথ্যাচার ও চাতুরির মাধ্যমে সাধারণ সরলপ্রাণ অজ্ঞ মুসলমানদের বিভ্রান্ত করে চলেছেন। মুহাম্মদের খায়বার আগ্রাসনের বৈধতা প্রদানে তারা সচরাচর যে অজুহাতটি হাজির করেন, তা হলো, “খায়বারের ইহুদিরা মক্কার কুরাইশদের সাথে এক জোট হয়ে মুসলমানদের বিরুদ্ধে 'খন্দক যুদ্ধ' সংঘটিত করেছিল ।” কিন্তু তারা ঘুণাক্ষরেও প্রকাশ করেন না যে, তাঁদের এই কর্মটির পেছনের কারণ হলো মুহাম্মদ স্বয়ং (বিস্তারিত: পর্ব-৭৭)। আর ফাদাকের অধিবাসীরা মুহাম্মদ কিংবা তাঁর অনুসারীদের বিরুদ্ধে কখনোই কোনো আক্রমণে জড়িত ছিলেন না। তা সত্ত্বেও তাঁরা মুহাম্মদ ও তাঁর অনুসারীদের আগ্রাসী আক্রমণের হাত থেকে পরিত্রাণ পাননি। মুহাম্মদের এই অনৈতিক নৃশংস আগ্রাসনের বৈধতা প্রদানে ইসলাম বিশ্বাসী পণ্ডিত ও অপত্তিতরা কীভাবে মিথ্যার বেসাতি সাজান, তার একটি নমুনা হলো এই: ও তাঁর অনুসারীরা কতই না কষ্ট সহ্য করেছেন । দিনের পর দিন তাঁরা অনাহারে ও ৪৭২ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।