বলা হয়: তারা আল্লাহর নবীকে যে প্রস্তাব দিয়েছিলো, তা হলো এই যে, তারা তাদের আবাসভূমি ছেড়ে চলে যাবে, কিন্তু আল্লাহর নবী তাদের সম্পদগ্ডলো থেকে কোনো কিছু নেবেন না। অতঃপর যখন ফসল কাটা ও গোলাজাত করার সময় হবে, তারা তা কাটার জন্য ফিরে আসবে । আল্লাহর নবী তা প্রত্যাখ্যান করেন, মুহায়িসা তাদেরকে বলে, "তোমাদের না আছে শক্তি, না আছে জনবল ও না আছে দুর্গ। যদি আল্লাহর নবী একশ তাদের মধ্যে যে চুক্তিটি সম্পন্ন হয় তা হলো, আল্লাহর নবী তাতে সম্মত হন। এই তথ্যটিকেই নিশ্চিত করা হয়েছে সবচেয়ে বেশি। তদনুসারেই আল্লাহর নবী তাদেরকে প্রতিষ্ঠিত করেন, তিনি তাদের আক্রমণ করেননি ।' যখন উমর ইবনে খাত্তাবের খেলাফতের শাসনকাল, তিনি খায়বারের ইহুদিদের বিতাড়িত করেন [পর্ব-১৫০]। উমর তাদের কাছে এ লোকদের পাঠান, যারা তাদের জন্য তাদের জমি ও ফসলাদির মূল্যায়ন করতেন। তিনি আবু আল-হেইথাম বিন আল- তেয়িহান, ফারওয়া বিন আমর বিন হেইয়ান বিন সাকহার ও যায়েদ বিন থাবিত-কে সেখানে পাঠান; তাদের জন্য তারা সেখানের উৎপন্ন খেজুর ও জমিগুলোর মূল্য নির্ধারণ করেন। উমর ইবনে খাত্তাব তা হস্তগত করেন ও তাদেরকে উৎপন্ন খেজুর ও জমির অর্ধেক মূল্য পরিশোধ করেন। ও বেশি। সেটি ছিল এ পরিমাণ অর্থ, যা ইরাক থেকে তার কাছে পাঠানো হতো। উমর তাদেরকে আল-শাম অভিমুখে বিতাড়িত করেন। বলা হয় যে, তিনি আবু খেইথামা আল-হারিথি-কে সেগুলোর মূল্য নির্ধারণ করার জন্য পাঠিয়েছিলেন ।'-_- - অনুবাদ, টাইটেল, [**] ও নম্বর যোগ - লেখক। 8৭০ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।