Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মদের এক অনুসারী। তাঁর সৌন্দর্যের খবর যখন মুহাম্মদকে অবহিত করানো হয়, মুহাম্মদ তাঁকে ধরে নিয়ে আসার জন্য বেলালকে নিয়োগ করেন। সাফিয়ার স্বামী ও অন্যান্য আত্মীয়-স্বজনসহ যে সকল লোকদেরকে মুহাম্মদ ও তাঁর অনুসারীরা হত্যা কাছে ধরে নিয়ে আসেন। মুহাম্মদ হুকুম করেন যে সাফিয়া-কে যেন তাঁর পেছনে রাখা হয় ও তিনি তাঁর টিলা বড় জামাটা তাঁর ওপর নিক্ষেপ করেন, যাতে মুসলমানরা জানতে পারে যে, তিনি তাঁকে তাঁর নিজের জন্য পছন্দ করেছেন (পর্ব-১৪২)। অতঃপর মুহাম্মদ সাফিয়া-কে যে দুটি প্রস্তাব দেন, তা হলো, সাফিয়া তাঁর ধর্মে অবিরত থেকে মুহাম্মদের যৌনদাসী হিসাবে বাকি জীবন কাটাতে পারে, কিংবা তিনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তাঁর স্ত্রী হিসাবে বাকি জীবন অতিবাহিত করতে পারে। সাফিয়া মুহাম্মদের দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করেন। বিনিময়ে মুহাম্মদ তাঁকে মুক্ত করেন ও বিবাহ করেন। সাফিয়ার বিবাহের মোহরানা ছিল তাঁর দাসত্ব হতে মুক্তি লাভ(পর্ব-১৪৩)! অতঃপর, আনাস বিন মালিকের মাতা উম্মে সুলালিম বিনতে মিলহান সপ্তদশী সাফিয়াকে সুন্দর ভাবে সাজিয়ে ৫৮ বছর বয়স্ক মুহাম্মদের বাসর রাতের জন্য উপযুক্ত করেন; মুহাম্মদ তাঁকে সঙ্গে নিয়ে তাঁর তাঁবুতে বাসর রাত উদযাপন করেন। মুহাম্মদ যখন সাফিয়া-কে নিয়ে বাসর রাত উদযাপন করছিলেন, তখন মুহাম্মদের অজ্ঞাতে আবু আইয়ুব নামের মুহাম্মদের এক বিশিষ্ট অনুসারী তরবারি সমেত সারা রাত্রি যাবত মুহাম্মদের এ তাঁবুটি প্রদক্ষিণ করে তাঁকে প্রহরা দেন, যতক্ষণে না সকাল হয়। পরদিন প্রত্যুষে মুহাম্মদ যখন আবু আইয়ুব-কে সেখানে দেখতে পান, তিনি তাঁকে জিজ্ঞাসা করে জানতে চান যে, কী উদ্দেশ্যে আবু আইয়ুব এই কাজটি করেছেন। আবু আইয়ুব জবাবে বলেন যে, ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।