Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অন্যান্য যুবতী মেয়েদের আল-শিইক এ অবস্থিত আল-নিযার দুর্গ থেকে হস্তগত করেছিলেন (পর্ব-১৩৯)। তাঁদেরকে বন্দী করার পর মুহাম্মদ আল-কাতিবা, আল- ওয়াতিহ, আল-সুলালিম নামক স্থানের লোকদের ওপর আক্রমণ চালান। আল-কাতিবার আল-কামুস দুর্গটি থেকে মুহাম্মদ ও তাঁর অনুসারীরা অন্যান্য নারী ও শিশুদের বন্দী করেন । আল-কাতিবায় ছিলো দুই হাজারের ও বেশী ইহুদি, তাদের মহিলা ও সন্তানরা । আল-কাতিবার আক্রান্ত জনপদবাসী যখন উপলব্ধি করেন যে, যদি তাঁরা আত্মসমর্পণ না করেন, তবে মুহাম্মদ তাঁদেরকে ধ্বংস করে ফেলবেন, তখন তাঁরা মুহাম্মদের কাছে আকুতিতে তাঁরা এই প্রস্তাবে রাজি হন (পর্ব-১৪০)। ৯» সাফিয়ার পিতা হুয়েই বিন আখতাব-কে হত্যা করা হয়েছিল বনি কুরাইজা গণহত্যার দিনটিতে (পর্ব: ৯১-৯২)! নববধূ থাকা অবস্থায় সদ্য বিবাহিত সাফিয়ার স্বামী কিনানা বিন আল-রাবি কে করা হয় নির্যাতন ও খুন! কিনানা বিন আল-রাবি বিন আবুল হুকায়েক নামের এই লোকটির অপরাধ ছিলো এই যে, তিনি তার পরিবারের সঞ্চিত ধনভাপ্তার মুহাম্মদের করাল গ্রাস থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন(পর্ব-১৪১)! তাঁকে অমানুষিক নিষ্ঠুরতায় নির্যাতন করার জন্য মুহাম্মদ তাঁর ফুপাতো ভাই আল-যুবায়ের- কে হুকুম করেন, যতক্ষণে না কিনানা তার কাছে যা কিছু আছে তার সবকিছুর সন্ধান জানায়। এক জ্বলন্ত কাষ্ঠখণ্ড তাঁর বুকে বিদ্ধ করা হয়! অতঃপর মুহাম্মদ তাঁকে মুহাম্মদ বিন মাসলামা নামের আর এক অনুসারীর কাছে হস্তান্তর করেন, মুহাম্মদ বিন মাসলামা তাকে হত্যা করে। কিনানার ভাইকেও নির্যাতন করা হয়, অতঃপর তাঁকে হত্যা করার জন্য বিশর বিন আল-বারা নামের মুহাম্মদের আর এক অনুসারীর কাছে হস্তান্তর করা হয়! ৪৬২ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।