Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অমানুষিক নৃশংসতায় নাইম দুর্গ দখলের পর মুহাম্মাদ ও তাঁর অনুসারীরা আল-সাব বিন মুয়াধ দুর্গ দখল করেন (পর্ব-১৩৭)। এই দুর্গটি দখলের সময় তারা মুহুর্মুহু উচ্চস্বরে বাক্যটি ব্যবহার করেন! মুহাম্মদ অনুসারীদের এই মুহুমুু "আল্লাহু আকবর" চিৎকার ইহুদিদের শক্তিকে দুর্বল করে দেয় ও তাঁরা ভীতিগ্রস্ত অবস্থায় চতুর্দিকে পলায়ন করেন। তাঁদের মধ্যে যারা মুসলমানদের সম্মুখে আসে, তাঁদের সবাইকে করা হয় খুন (পর্ব-১৩৬)। যারা পালিয়ে যেতে ব্যর্থ হয় তাদেরকে করা হয় বন্দি। খায়বারের আল-নাটা নামক স্থানে মুহাম্মদ ও তাঁর অনুসারীরা সর্বশেষ যে দুর্গটি দখল করে নিয়েছিলেন, তা হলো "কালাত আল-যুবায়ের" দুর্গটি। মুহাম্মদ ও তাঁর অনুসারীদের আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে ব্যর্থ হয়ে আল-নাইম, আল-সাব বিন মুয়াধ ও নাটায় অবস্থিত অন্যান্য দুর্গের প্রায় সকল ইহুদিরা পালিয়ে এই দুর্গম দুর্গে আশ্রয় নেন। মুহাম্মদ ও তাঁর অনুসারীরা এই দুর্গটি চারিদিক থেকে ঘেরাও করে রাখেন, ইহুদিরা এই দুর্গ মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন। মুহাম্মদ ও তাঁর অনুসারীরা প্রবেশের ব্যবস্থা করতে পারেননি । তাই মুহাম্মদ এই দুর্গের সম্মুখে পাহারার ব্যবস্থা করেন ও যে ইহুদিরায় তাদের সম্মুখে আসে তাঁদের সকলকেই করেন খুন! অতঃপর ঘাযযাল নামের এক ব্যক্তির পরামর্শে দেন। পানিবঞ্চিত অবস্থায় সকল বয়সের শিশু-কিশোর, গর্ভবতী মহিলা ও বৃদ্ধ-অতিবৃদ্ মানুষরা পিপাসিত অবস্থায় তিলে তিলে কষ্ট ভোগ করেন! অতঃপর তাঁরা তা সহ্য করতে না পেরে মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করেন (পর্ব-১৩৮)। আল-নাটার দুর্গগুলো খালি করে ইহুদিরা তাঁদের নারী ও শিশুদের আল-কাতিবা নামক স্থানে পাঠিয়ে দিয়েছিলেন। আল-নিযার দুর্গ মধ্যে যে অল্প সংখ্যক নারী অবস্থান করেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন সাফিয়া বিনতে হুয়েই বিন আখতাব (পর্ব-১২৪), তাঁর কাজিন ও আরও কিছু তরুণী। মুহাম্মদ ও তাঁর অনুসারীরা সাফিয়া, তাঁর কাজিন ও ৪৬১ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।