Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মদ ও তাঁর অনুসারীদের এই হামলাটি ছিল "অতর্কিত! খায়বারের জনপদবাসীর অতি প্রত্যুষের ঘুমের আমেজ যখন তখনও কাটেনি, কোদাল ও ঝুড়ি নিয়ে কিছু শ্রমিক শ্রেণীর মানুষরা যখন সবে মাত্র কাজে বের হয়েছেন, তখন মুহাম্মদ ও তাঁর অনুসারীরা অতর্কিতে তাঁদের ওপর এই নৃশংস আক্রমণটি চালান। তাঁরা এই হামলাকারীদের দেখতে পেয়ে "মুহাম্মদ ও তার বাহিনী", বলে চীৎকার করে লোকদের সতর্ক করতে করতে দৌড়ে পালিয়ে এসে তাঁদের দুর্গ মধ্যে আশ্রয় নেন। আর মুহাম্মদ তাঁর অনুসারীদের নিয়ে "আল্লাহু আকবর! খায়বার ধ্বংস হয়েছে!" বলে তাঁদের ওপর "হত্যা করো হত্যা করো" আক্রমণ চালায়। এই আক্রমণকালে তাদের সিংহনাদ ছিল অতর্কিতি আক্রমণের ধাক্কা কাটিয়ে ওঠার পর খায়বারবাসী তাঁদের নিজেদের জীবন ও সম্পদ রক্ষার প্রচেষ্টায় তাঁদের দুর্গ-মধ্য থেকে মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন (পর্ব-১৩২)। অবিশ্বাসীদের বিরুদ্ধে মুহাম্মদের বিপুল সংখ্যক আগ্রাসী যুদ্ধ বিগ্রহে বিভিন্ন সময়ে আলী ইবনে আবু তালিব যেমন বীরত্বের পরিচয় দিয়েছিলেন, খায়বারের এই আগ্রাসী হমালাও তার ব্যতিক্রম ছিল না (পর্ব-১৩৩)! খায়বার আগ্রাসনের প্রাক্কালে বানু আসলাম গোত্রের অন্তর্ভুক্ত বানু সাহম গোত্রের লোকেরা মুহাম্মদের কাছে এসে যখন তাদের দুরবস্থার কথা জানায়, তখন মুহাম্মদ তাদের দুরবস্থার কথা শুনে আল্লাহর কাছে দোয়া করেন এই বলে যে, আল্লাহ যেন তাদেরকে খায়বারের সবচেয়ে খাদ্য ও সম্পদশালী দুর্গটি দখলের ব্যবস্থা করে তার ভেতরের সমস্ত খাদ্য ও সম্পদ লুষ্ঠন কারার তৌফিক দান করেন! বানু আসলাম গোত্রটি ছিলো মুহাম্মদের সাথে জোটবদ্ধ বানু খোজা গোত্রেরই এক অংশ ('হুদাইবিয়া সন্ধি: চুক্তি ভ -পাঁচ')। উন্মুক্ত শক্তি প্রয়োগে অবিশ্বাসী জনপদের ওপর আক্রমণ চালিয়ে তাঁদেরকে খুন, জখম, দাস ও যৌনদাসীকরণ, সম্পদ লুণ্ঠন, তাঁদের ধরে নিয়ে এসে মুক্তিপণ দাবি; ইত্যাদি সমস্তই মুহাম্মদের প্রচারিত ও প্রতিষ্ঠিত মতবাদে 'জিহাদ' নামের সর্বশ্রেষ্ঠ সতকর্মের অংশ (পর্ব-১৩৫)। ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।