- অনুবাদ, টাইটেল, [**] ও নম্বর যোগ - লেখক। আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খ্রিষ্টাব্দ) বর্ণনা: ] আদি উৎসে আল-ওয়াকিদির বর্ণনা মুহাম্মদ ইবনে ইশাকের বর্ণনারই অনুরূপ । তাঁর বর্ণনা মতে মুসলমানদের মোট নিহতের সংখ্যা ছিল ১৫ জন। মুহাম্মদ ইবনে ইশাকের বর্ণনায় শুধু মুসলমানদেরই নাম ও গোত্র পরিচয়সহ নিহতের সংখ্যার উল্লেখ আছে; ইহুদিদের নিহতের সংখ্যার বিষয়টি তাঁর বর্ণনায় অনুপস্থিত। অন্যদিকে, আল-ওয়াকিদি তাঁর বর্ণনায় নিহত ইহুদিদের মোট সংখ্যা উল্লেখ করেছেন, "৯৩ জন ইহুদি পুরুষকে হত্যা করা হয়েছিল!" মুহাম্মদ ও তাঁর অনুসারীদের খায়বার আগ্রাসনের সংক্ষিগুসার: আদি উৎসের বিশিষ্ট মুসলিম এতিহাসিকদেরই বর্ণনায় যা আমরা নিশ্চিতরূপে জানি, তা হলো খায়বারের জনপদবাসী মুহাম্মদ ও তাঁর অনুসারীদের ওপর আক্রমণ করতে আসেননি। বরাবরের মতই মুহাম্মদ ও তাঁর অনুসারীরাই ছিলেন আক্রমণকারী (পর্ব- ১৩০)! মুহাম্মদ তাঁর হুদাইবিয়া যাত্রায় অংশগ্রহণকারী অনুসারীদের অত্যন্ত হতাশাগ্রস্ত পরিস্থিতি থেকে উত্তরণ ও তাঁর নবী-গৌরব ও নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে হুদাইবিয়া সন্ধি শেষে মদিনায় প্রত্যাবর্তনের প্রাক্কালে 'সুরা আল-ফাতাহ' রচনার মাধ্যমে তাঁর এঁ অনুসারীদের যে লুটের মালের ওয়াদা প্রদান করেছিলেন (পর্ব-১২৪), তারই পূর্ণতা প্রদানের প্রয়োজনে খায়বারের এই নিরপরাধ সম্পদশালী জনগণের ওপর মুহাম্মদের এই আগ্রাসী আক্রমণ! খায়বারে অধিষ্ঠিত এই ইহুদি জনপদবাসীর অনেকেই ছিলেন মুহাম্মদের আগ্রাসনের শিকার হয়ে মদিনা থেকে নির্বাসিত বনি নাদির গোত্রের লোকেরা [পর্ব: ৭৫]। ৪৫৯ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।