Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১৫২: খায়বার যুদ্ধ- ২৩ (শেষ পর্ব): রক্ত মূল্য! ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত ছাব্বিশ যে মুহাম্মদ (সাঃ) কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর অনুসারীরা খায়বারের জনপদের ওপর অতর্কিত আক্রমণে তাঁদেরকে খুন, জখম ও বন্দী করার পর তাঁদের যে ভূ-সম্পদ লুগ্ঠন ও হস্তগত করেছিলেন, তা তারা কীভাবে বংশ পরস্পরায় ভোগ করেছিলেন; মুহাম্মদ তাঁর জীবদ্দশায় তাঁর খায়বারের লুটের মালের হিস্যা থেকে তাঁর একান্ত নিকট আত্মীয়দের যে সম্পদ প্রদান করেছিলেন, তাঁর মৃত্যুর অব্যবহিত পরেই তাঁর কোন অনুসারীরা তা বাজেয়াপ্ত করে তাঁদেরকে সেই সম্পদ থেকে বঞ্চিত করেছিলেন; এই কর্মে তারা কী অজুহাত উত্থাপন করেছিলেন; তার আলোচনা আগের পর্বে করা হয়েছে। খায়বারের জনপদবাসীদের ওপর মুহাম্মদের এই আগ্রাসী আক্রমণ ও বিজয় কেতনের রক্ত-মূল্য কত ছিল, তার আংশিক আলোচনা “রক্তের হোলি খেলা - নাইম দুর্গ দখল!” পর্বে করা হয়েছে। আদি উৎসে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করেছেন মুহাম্মদ ইবনে ইশাক ও আল-ওয়াকিদি। মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮ সাল) অব্যাহত বর্ণনা: [1] [2] পূর্ব প্রকাশিতের (পর্ব-১৫১) পর: খায়বারে যে সকল মুসলমানরা শহিদ হয়েছিলেন তাদের নাম: 8৫৬ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।