তাদের নিজেদের জন্য এখানকার জমি ও জলাশয়, কিংবা প্রতি বছর বরাদ্দকৃত এ পরিমাণ (যা তারা পেয়ে থাকেন) ফল ও ফসল - এ দুটির যে কোন একটি পছন্দ করতে পারে । তারা এ ব্যাপারে দ্বিধাবিভক্ত হয়। তাদের কেউ কেউ পছন্দ করে জমি ও জলাশয়, কেউ কেউ পছন্দ করে প্রতি বছর বরাদ্দকৃত এ পরিমাণ ফল ও ফসল। আয়েশা ও হাফসা ছিলেন তাদের দলে যারা জমি ও জলাশয় পছন্দ করেছিলেন।' - অনুবাদ, টাইটেল, [**] ও নম্বর যোগ - লেখক। »৯» আদি উৎসের আল-ওয়াকিদির ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি, উনুক্ত শক্তি প্রয়োগে খায়বারের জনপদ-বাসীর যে সকল স্থাবর ও অস্থাবর সম্পদ মুহাম্মদ ও তাঁর অনুসারীরা লুণ্ঠন করে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়েছিলেন, তা তারা ভোগ করেছিলেন বংশ পরস্পরায়। মুহাম্মদ তাঁর জীবদ্দশায় তাঁর লুটের মালের অং থেকে যে অংশগ্তলো তাঁর নিকট আত্মীয়দের দান করেছিলেন, মুহাম্মদ যেখানে নিজে মৃত ব্যক্তির অংশ তার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করেছিলেন, মুহাম্মদের প্রিয় অনুসারী উমর ইবনে খাত্তাব তা বাজেয়াপ্ত করেছিলেন। মুহাম্মদের মৃত্যুর অব্যবহিত পরেই এই লুটের মালের উত্তরাধিকার ও হস্তান্তর নিয়ে চরম অবমাননা ও পক্ষপাতদুষ্ট আচরণ শুরু করেছিলেন তা আদি উৎসের এই বর্ণনায় অত্যন্ত স্পষ্ট (এ বিষয়ের আরও আলোচনা 'ফাদাক' অধ্যায়ে করা হবে); ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি, উমর ইবনে খাত্তাব বাজেয়াপ্ত করেছিলেন মুহাম্মদের নিজস্ব পরিবারের লোকদের অংশগুলো। তিনি বাজেয়াপ্ত করেছিলেন মুহাম্মদের নিজ জাফর ইবনে আবু তালিব, পালিত পুত্র যায়েদ বিন হারিথা ও অন্যান্যদের পারিতোষিক। আলী ইবনে আবু তালিব ও আল-যুবায়েরের বারংবার অনুরোধ উমর প্রত্যাখ্যান করেছিলেন অবলীলায়! 8৫০ ধর্মকারী ইবুক
— صفحة ٤٥٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.