Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

রি রি হর যয়নাব বিনতে জাহাশ তার খেলাফতের সময়ে মৃত্যুবরণ করেন ও তিনি তার উত্তরাধিকারীদের তার অংশ মুক্ত হস্তে প্রদান করেন। তা বিক্রয় বা দান করে যা কিছু তারা পেতে পারে তা গ্রহণ করার অনুমতি তিনি তাদের প্রদান করেন। তিনি তার অংশ তার সমস্ত উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করেন, কিন্তু সে ছাড়া অন্য কারও জন্য তিনি তা করার অনুমতি প্রদান করেননি। কেউ তার অংশ বিক্রয় করলে খরিদা সেই অংশের বিক্রির অনুমোদন দানে তিনি অস্বীকৃতি প্রকাশ করেন। তিনি বলেন, "এই বিষয়টি অজানা । হিস্যার অংশগ্রহণকারী কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন তার অধিকার হয় রহিত, সুতরাং তাদের কোন বিক্রি কীভাবে অনুমোদন পেতে পারে?" শুধুমাত্র আল্লাহর নবীর স্ত্রীরা যা করতে ইচ্ছা করেছিলেন, তাদেরকে তিনি তা করার অনুমতি প্রদান করেছিলেন। যখন উসমানের খেলাফতের শাসন আমল ছিল, উসামার [মুহাম্মদের পালিত পুত্র যায়েদ বিন হারিথার পুত্র] সমস্ত অংশ উসামা-কে ফেরত দেয়া হয়, কিন্তু অন্য কারও ব্যাপারে তা করা হয়নি । । তিনি বলেন, "যখন তুমি উমরের সাথে কথা বলেছিলে, তখন আমি তোমার সাথে উপস্থিত ছিলাম, উমর তোমাকে তা ফেরত দিতে অস্বীকৃতি প্রকাশ করেছিলো, বলেছিলো, "এর কিছু অংশ নাও।" উমর তোমাকে যেটুকু দিতে চেয়েছিল, আমি তার কিছু অংশ তোমাকে দেব; আমি তোমাকে দেবো দুই- তৃতীয়াংশ ও এক-তৃতীয়াংশ রেখে দেবো ।" আল-যুবায়ের বলে, "না, আল্লাহর কসম, একটা খেজুরও কম নয়; সমস্ত অংশই ফেরত দাও, নতুবা তা তোমার কাছে রেখে দাও ।॥

— পৃষ্ঠা ৪৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।