Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

নয়। এটি অবশ্যই জনগণের জন্য খয়রাত (4175)। মাহমিয়া বিন জাযা আল-যুবায়েদি ও আবু সুফিয়ান বিন আল-হারিথ বিন আবদ আল-মুস্তালিব [মুহাম্মদের চাচাতো ভাই, চাচা আল-হারিথের পুত্র (পর্ব-১২)] কে আমার কাছে ডাকো ।" তিনি মাহমিয়া-কে বলেন, "একে (আল-ফাদল) তোমার কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দাও"; এবং তিনি আবু সুফিয়ানকে বলেন, "একে (আবদ আল-মুত্তালিব বিন রাবিয়া বিন আল-হারিথ) তোমার কন্যার সাথে বিয়ে দিয়ে দাও।" তিনি মাহমিয়া-কে বলেন," এক-পঞ্চমাংশ অংশ থেকে তুমি তাদেরকে দাম্পত্য উপহার স্বরূপ কিছু দাও," কারণ তাকে এক-পঞ্চমাংশের অংশে নিযুক্ত করা হয়েছিল। ইবনে আব্বাস যা বলতো, তা হলো: 'উমর আমাদের কাছে এই আবেদন করে যে, এই টাকাপয়সা গুলো যেন বিধবাদের বিবাহের জন্য তাদের পরিবারদের সাহায্য ও খণ পরিশোধ বাবদ বায় করা হয়। কিন্ত আমরা তা প্রত্যাখ্যান করি। আমরা জোর দিয়ে বার বার বলি যে, এর সমস্তই যেন উপস্থাপন করা হয়, সে আমাদের কাছে তা করতে অস্বীকৃতি প্রকাশ করে। উরওয়া বিন আল-যুবায়ের হইতে » ইয়াধিদ বিন রুমান হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুসাব বিন থাবিত আমাকে যা বলেছেন তা হলো: আবু বকর, উমর ও আলী এই অংশগুলো অনাথ ও দরিদ্রদের প্রদান করেছিলেন। তাদের মধ্যে কিছু লোক বলেছেন যে, এগুলো আল্লাহর রাস্তায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম বাবদ খরচ করা হয়েছিল। সরবরাহকৃত এ খাদ্যগুলো আল্লাহর নবীর জীবিত অবস্থায় তাঁর এবং আবু বকর, উমর, উসমান ও মুয়াবিয়ার খেলাফতের সময়ে তাদের প্রদত্ত পারিতোষিক হিসাবে প্রদান করা হয়েছিল - আল্লাহ যেন তাদের ওপর শান্তি বর্ষণ করে। ইয়াহিয়া বিন আল-হাকাম তার সময়ে এই পারিতোষিকের পরিমাণ ছয় ভাগ বর্ধিত করেন ও তিনি এই বর্ধিত অর্থ জনসাধারণকে প্রদান করেন। অতঃপর আবান বিন উসমান তা বৃদ্ধি করেন ও তিনি তা লোকদের প্রদান করেন। যে লোকগুলোকে 88৫ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।