Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১৫১: খায়বার যুদ্ধ- ২২: লুটের মালের উত্তরাধিকার ও পরিণতি! ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত পঁচিশ "যে মুহাম্মদ (সাঃ) কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) কী শর্তে খায়বারের নিরপরাধ ইহুদিদের হত্যা ও বিতাড়িত না করে তাঁদের ভিটে-মাটিতে থাকার অনুমতি প্রদান করেছিলেন, মুহাম্মদের মৃত্যর পর তাঁর কোন প্রিয় অনুসারী কী কারণে তাঁদের পৈত্রিক ভিটে মাটি থেকে বিতাড়িত করেছিলেন, আদি উৎসের ইসলামে নিবেদিতপ্রাণ বিশিষ্ট মুসলিম এতিহাসিকদেরই প্রাণবন্ত বর্ণনার আলোকে তার আলোচনা আগের পর্বে করা হয়েছে। আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খ্রিষ্টাব্দ) অব্যাহত বিস্তারিত বর্ণনার পুনরারস্ত: [1] পূর্ব প্রকাশিতের (পর্ব-১৫০) পর: সাইদ বিন আল-মুসায়েদ হইতে » আল-যুহরি হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামার [৭১৪-৭৭০ খ্রিস্টাব্দ] আমাকে বলেছেন, যা তিনি বলেছেন: [] যুবায়ের বিন মুতিম বলেছে: আল্লাহর নবী যখন খায়বারের ভাগের অংশগুলো তাঁর আত্মীয় বানু হাশিম ও বানু মুত্তালিব গোত্রের লোকদের মধ্যে বন্টন করেন, আমি ও উসমান ইবনে আফফান পদব্রজে যাত্রা করি যতক্ষণে না আমরা আল্লাহর নবীর সম্মুখে এসে উপস্থিত হই ও তাঁকে বলি, "হে আল্লাহর নবী, বানু মুত্তালিব গোত্রের ভাইদের 8৪৩ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।