আমরা যার যার ব্যক্তিগত বিষয়গুলো দেখার জন্য আলাদা হয়ে পড়ি। রাত্রিতে, যখন আমি আমার বিছানায় ঘুমিয়ে ছিলাম, তখন আমি আক্রমণের শিকার হই ও আমার দুটি বাহু কনুইতে সন্ধি-চ্যুত (915100819) হয়। পরদিন সকালে, আমাকে সাহায্য করার জন্য আমি আমার সঙ্গীদের ডাকি; যখন তারা সেখানে আসে ও আমাকে জিজ্ঞাসা করে যে, কে এই কাজটি করেছে, আমাকে বলতে হয় যে, আমি তা জানি না। তারা আমার বাহু দুটি পুনঃস্থাপন করে ও অতঃপর আমাকে উমরের কাছে নিয়ে আসে, যে বলে, "এটি ইহুদিদের কাজ।" তারপর তিনি উঠে দাঁড়ান ও যারা সেখানে উপস্থিত ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে, আল্লাহর নবী খায়বারের ইহুদিদের সাথে যে ব্যবস্থা করেছে, তা হলো এই যে, যদি আমরা ইচ্ছা করি, তবে আমরা তাদের বিতাড়িত করতে পারি; তারা আবদুল্লাহ বিন উমর-কে আক্রমণ করেছে ও তার দুই বাহু সন্ধিচ্যুত করেছে, যা তারা শুনেছে; এ ছাড়াও তারা অতীতে এক আনসারি-কে আক্রমণ করেছে। এতে কোনো সন্দেহ নেই যে, তারাই হলো এই জুলুমগ্ডলোর জন্য দায়ী, কারণ সেই জায়গায় অন্য কোনো শত্রু ছিল না। সুতরাং যদি কারও খায়বারে জমি থাকে, তবে সে যেন সেখানে যায়, কারণ তিনি ইহুদিদের বিতাড়িত করতে যাচ্ছেন। এবং তিনি তাদের বিতাড়িত করেন। বানু হারিথা গোত্রের আবদুল্লাহ বিন মাখনাফ-এর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবদুল্লাহ বিন আবু বকর আমাকে বলেছেন: উমর যখন ইহুদিদের খায়বার থেকে বিতাড়িত করে, তখন মুহাজির, আনসার, বানু সালিমা গোত্রের জব্বার বিন সাকহার বিন উমাইয়া বিন খানসা - যিনি ছিলেন কর আদায়কারী ও ইয়াজিদ বিন থাবিত-এর সঙ্গে তিনি সেখানে গমন করেছিলেন; এবং এই দুই ব্যক্তি মূল চুক্তি অনুযায়ী তার মালিকদের মধ্যে খায়বারের জমিগুলো বণ্টন করে দিয়েছিলেন ।'--- ইমাম বুখারীর (৮১০-৮৭০ সাল) বর্ণনা: [4] সহি বুখারী- ভলুম ৩, বই নম্বর ৩৯, হাদিস নম্বর ৫৩১: ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।