তামিম বিন আউস ও তার ভাই নুইয়াম, ইয়াধিদ বিন কায়েস, ও আরাফা বিন মালিক মালিক, ও ফাকিহ বিন নুমান, জাবালা বিন মালিক, ও আবু হিন্দ বিন বার ও তার ভাই আল-তাইয়িব যাকে আল্লাহর নবী নাম দিয়েছিলেন আবদুল্লাহ । আবদুল্লাহ বিন আবু বকর আমাকে যা বলেছেন, তা হলো, আল্লাহর নবী আবদুল্লাহ বিন রাওয়াহ-কে মুসলমান ও ইহুদিদের মধ্যে প্রতিনিধিত্বকারী কর-আদায়কারী হিসেবে (/5595501) খায়বারে প্রেরণ করতেন। যখন তিনি তার ভাগের পরিমাপ নির্ধারণ করতেন, তখন যদি তারা বলতেন, "তুমি আমাদের প্রতি অন্যায় করছো", তিনি বলতেন, "যদি তোমরা চাও, তবে এই ভাগটি হলো তোমাদের, আর তোমাদের এ ভাগটি হলো আমাদের"; অতঃপর ইহুদিরা বলতেন, "এর ওপর (ভিত্তি করে) স্বর্গ ও পৃথিবী টিকে আছে (এটি ইহুদিদের গুণগত চারিত্রিক বৈশিষ্ট্যের অভিব্যক্তি: তিনটি জিনিসের ওপর পৃথিবী টিকে থাকে: ন্যায়বিচার, সত্য ও শান্তি); কিন্তু আবদুল্লাহ কর আদায়কারী হিসাবে দায়িত্ব পালন করেন মাত্র এক বছর, মুতা অভিযানে তার নিহত হওয়ার পূর্ব পর্যন্ত। তার মৃত্যর পর বানু সালিমা গোত্রের জব্বার বিন সাকহার বিন উমাইয়া বিন খানসা নামের এক ভাই (আল-ওয়াকিদি: 'আবু আল-হেয়থাম বিন তায়িহাম - কিছু লোক বলে জব্বার বিন সাকহার, কিছু লোক বলে ফারওয়া বিন আমর') এই কাজের দায়িত্বভার গ্রহণ করেন। সবকিছু ভালই চলছিল ও মুসলমানরা তাদের স্বভাবের কোনো ত্রুটি খুঁজে পায়নি যে পর্যন্ত না তারা আল্লাহর নবীর সাথে আবদ্ধ চুক্তিটি ভঙ্গ করে বানু হারিথা গোত্রের আবদুল্লাহ বিন সাহল' নামের এক ভাইয়ের ওপর আক্রমণ চালায় ও তাকে হত্যা করে; আর সে কারণে আল্লাহর নবী ও মুসলমানরা তাদেরকে সন্দেহ করা শুরু করে। সাহল বিন আবু হাতমা-এর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আল-যুহরি ও বুশায়ের বিন ইয়াসার আমাকে বলেছেন: আবদুল্লাহ বিন সাহল খায়বারে খুন হন। তিনি তার ৪৩৫ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।