Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১৫০: খায়বার যুদ্ধ- ২১: খায়বারের ইহুদীদের পরিণতি! ত্রাস, হত্যা ও হামলার আদেশ - একশত চব্বিশ "যে মুহাম্মদ (সাঃ) কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না ।" স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) খায়বারের আল-কাতিবা অঞ্চলের সমস্ত লুগ্ঠিত সম্পদ কী কারণে একাই হস্তগত করেছিলেন; সেই সম্পদের পরিমাণ কী ছিল, এই লুটের মালের অংশ থেকে তিনি তাঁর কোন কোন পরিবার সদস্য, আত্মীয়-স্বজন ও পরিচিতদের দান করেছিলেন, সেই দানের পরিমাণ কেমন ছিল (আল-ওয়াকিদির বর্ণনা [পৃষ্ঠা ৬৯৪-৬৯৫] ইবনে ইশাকের বর্ণনারই অনুরূপ) ইত্যাদি বিষয়ের আলোচনা আগের পর্বে করা হয়েছে। মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮ সাল) অব্যাহত বর্ণনা: [1] [2] পূর্ব প্রকাশিতের (পর্ব-১৪৯) পর: 'আল্লাহর নবী খায়বারের আল-ওয়াতি ও আল-সুলালিম নামের দুই দুর্গের লোকদের ঘেরাও করে রাখেন, অবশেষে যখন তারা আর সহ্য করতে পারে না, তখন তারা তাঁর দান করেন, অতঃপর তিনি তাই করেন। তখন আল্লাহর নবী তাদের সমস্ত সম্পদ হস্তগত করেছিলেন - আল-শিইখ, আল-নাটা ও আল-কাতিবা অঞ্চল ও তাদের সমস্ত দুর্গ গুলোর, ব্যতিক্রম এই দু'টি দুর্গের অন্তর্ভুক্ত সম্পদগ্ডলো। খায়বারের জনপদবাসী ৪৩৩ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ৪৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।