পরিপ্রেক্ষিতে রচনা করুন; এই বাণীটি নিঃসন্দেহে তিনি তাঁর অনুসারীদের উদ্দেশে ঘোষণা দিয়েছিলেন, যারা জানতেন না যে, "মক্কায় কিছুসংখ্যক ইমানদার পুরুষ ও ইমানদার নারী যারা আছেন তারা কারা?" বলা হচ্ছে, এই না জানার কারণে তাদের থেকে নিবারিত করেছেন" - অর্থাৎ, সে কারণেই মুহাম্মদ কুরাইশদের আক্রমণ করেননি। যদি এই আশংকা না থাকতো "তবে সব কিছু চুকিয়ে দেয়া হত" _অর্থাৎ, কুরাইশদের আক্রমণ করে ধ্বংস করা হতো। এটা তখনই সম্ভব, যখন মুহাম্মদ ও তাঁর অনুসারীরা হবেন সশস্ত্র । বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুহাম্মদ অনুসারীদের সংখ্যা ছিল ৩১৩ জন ) ও ওহুদ যুদ্ধে অংশগ্রহণকারী মুহাম্মদ অনুসারীদের সংখ্যা ছিল ৭০০ জন আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি যে, উমর ইবনে খাত্তাবের পরামর্শে মুহাম্মদ ধু আল-হুলায়েফা থেকে তাঁর কিছু অনুসারীকে আরও অতিরিক্ত অস্ত্রশস্ত্র ও যুদ্-ঘোড়া নিয়ে আসার জন্য মদিনায় ফেরত পাঠাক কিংবা না পাঠাক, তারা যে নিরন্ত্র অবস্থায় মক্কার উদ্দেশ্যে যাত্রা করেননি, তা আদি উৎসের সকল বিশিষ্ট 'সিরাত ও হাদিস! লেখকদের বর্ণনায় অত্যন্ত স্পষ্ট। সুতরাং, আবারও সেই একই প্রশ্ন; এমত অবস্থায় অবিশ্বাসী জনপদের ওপর বহু আগ্রাসী ও নৃশংস হামলার নেতৃত্ব ও আদেশ দানকারী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ও তাঁর অনুসারীদের সঙ্গে কুরাইশদের কীরূপ আচরণ সভ্য মনুষ্য সমাজে গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে? নিজেদের নিরাপত্তার কথা চিন্তা না করে মুহাম্মদকে বিশ্বাস করে তাঁকে ও তাঁর অনুসারীদের সাদর আমন্ত্রণে মক্কায় ঢুকতে দেয়া? নাকি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মুহাম্মদ ও তাঁর অনুসারীদের মক্কী প্রবেশে বাধা দেওয়া? ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।